নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছাব্বিশের ভোটে ভরাডুবির ধাক্কা সামলাতেই পারেনি তৃণমূল। তার মধ্যেই দলভাঙন, পদত্যাগ আর রাজনৈতিক টানাপোড়েনে কার্যত টালমাটাল ঘাসফুল শিবির। সেই অস্থিরতার আঁচ এবার স্পষ্ট কলকাতা পুরসভাতেও। পুরবোর্ডের ভবিষ্যৎ নিয়ে যখন জল্পনা তুঙ্গে। তখনই হাই কোর্টের নির্দেশ মেনে আগামী ১৯ জুন পুর অধিবেশন ডাকার ঘোষণা করলেন চেয়ারপার্সন মালা রায়।
গত ২২ মে কলকাতা পুরসভায় ঘটেছিল নজিরবিহীন ঘটনা। নির্ধারিত পুর অধিবেশনের জন্য কাউন্সিলররা উপস্থিত হলেও অধিবেশন কক্ষের দরজা ছিল তালাবদ্ধ। ভিতরে প্রবেশ করতে পারেননি কেউই। দীর্ঘক্ষণ অপেক্ষার পর চেয়ারপার্সন মালা রায় বাধ্য হয়ে পুরসভার বাইরে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন। সেই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম।
এই ঘটনার পর বিষয়টি গড়ায় কলকাতা হাই কোর্টে। মামলার শুনানিতে বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, পুর আইন অনুযায়ী চেয়ারপার্সন নিয়মিত মাসিক বৈঠক ডাকতে পারবেন। একইসঙ্গে ২২ মে অনুষ্ঠিত বৈঠকের রেজোলিউশনের বৈধ কপি হলফনামা আকারে আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী ৯ জুনের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে এবং ১৭ জুন মামলার পরবর্তী শুনানি রয়েছে।
এমন এক সময় এই নির্দেশ এল, যখন কলকাতা পুরসভার স্থায়িত্ব নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক ও রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। একের পর এক পদত্যাগ এবং দলীয় অস্থিরতার মধ্যে পুরবোর্ড টিকবে কি না, তা নিয়েও জোর চর্চা চলছে। সেই প্রেক্ষাপটে ১৯ জুনের পুর অধিবেশনকে ঘিরে স্বাভাবিকভাবেই বাড়ছে রাজনৈতিক গুরুত্ব।
২৫শে জুলাই ক্যাগ রিপোর্ট পেশ করবেন শুভেন্দু অধিকারী
একদিনের জন্য সাসপেন্ড করা হয় কুণাল ঘোষকে
অভিষেকের মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর
বিধানসভায় তৃণমূলের অন্দরকলহ চরমে
কল্যাণের পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
২৯ জুলাই ইডির দফতরে ডাকা হয়েছে স্বয়ং মদন মিত্রকে
ইডি দফতরে হাজিরার জন্য কিছুটা সময় চেয়েছে শুভাশীষ চক্রবর্তী
২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন মন্ত্রী
দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
অগস্টে টাকা পাওয়ার সম্ভাবনা কতটা তা জানুন
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের