6a607cda19018_WhatsApp Image 2026-07-21 at 21.50.53
জুলাই ২২, ২০২৬ দুপুর ০১:৪৮ IST

কালীঘাট সূত্রই দলটাকে শেষ করবে , মমতার সঙ্গে সংঘাতের পর বিস্ফোরক কল্যাণ

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একুশে জুলাইয়ের শহীদ স্মরণ মঞ্চের রেশ কাটতে না কাটতেই কালীঘাট তৃণমূলের অন্দরে প্রকাশ্যে সামনে এল নতুন অস্বস্তি। মঞ্চে বক্তব্য ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য বাকবিতণ্ডার পর এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন কল্যাণ। তার অভিযোগ, ‘কালীঘাট সূত্রই দলটাকে শেষ করে দেবে।’ এই মন্তব্য ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

মঙ্গলবার রাতে ফেসবুকে দীর্ঘ পোস্ট করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চে ঘটে যাওয়া পুরো ঘটনার নিজের ব্যাখ্যা দেন। তার দাবি, বক্তব্য চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে পৌঁছলে তাকে স্বাগত জানিয়ে তিনি প্রায় পাঁচ মিনিট ভাষণ বন্ধ রেখেছিলেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এলে একইভাবে বক্তব্য থামিয়ে তাকে অভ্যর্থনা জানান এবং নেত্রীর কাছ থেকে অনুমতি নিয়েই ফের ভাষণ শুরু করেন। অথচ পরে প্রকাশ্য মঞ্চেই বক্তব্য দীর্ঘ হওয়া নিয়ে তাকে ভর্ৎসনার মুখে পড়তে হয়, যা তাকে গভীরভাবে অপমানিত করেছে বলে দাবি করেন তিনি।

পোস্টে সরাসরি কালীঘাট সূত্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কল্যাণ ইঙ্গিত দেন, দলের ভিতর থেকেই ভুল বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। একই সঙ্গে একুশের সভার বক্তাদের তালিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ছাত্র-যুব নেতৃত্বের নাম উল্লেখ করে কার্যত বোঝান, বক্তা নির্বাচন নিয়েও তার আপত্তি রয়েছে। কল্যাণের পোস্ট প্রকাশ্যে আসার পর তা শেয়ার করে কালীঘাট নেতৃত্বকে কটাক্ষ করেন মানিকতলার পরাজিত তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে। তিনিও আগেই একুশের মঞ্চে জায়গা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। ফলে এই ঘটনাকে ঘিরে কালীঘাট তৃণমূলের অন্দরে মতবিরোধ আরও প্রকট হয়েছে বলেই রাজনৈতিক মহলের ধারণা।

আরও পড়ুন

মুখ্যমন্ত্রী হন বা বড় নেতা দুর্নীতি করলে রেহাই নেই , বিধানসভায় কড়া হুঁশিয়ারি শুভেন্দুর
জুলাই ২২, ২০২৬

২৫শে জুলাই ক্যাগ রিপোর্ট পেশ করবেন শুভেন্দু অধিকারী

দুই তৃণমূলের সংঘাতে উত্তপ্ত বিধানসভা , চ্যাংদোলা করে বের করা হল কুণাল ঘোষকে
জুলাই ২২, ২০২৬

একদিনের জন্য সাসপেন্ড করা হয় কুণাল ঘোষকে

ক্ষমতা থাকলে ডায়মন্ড হারবারে দাঁড়ান , বিধানসভা থেকে অভিষেককে খোঁচা শুভেন্দুর
জুলাই ২২, ২০২৬

অভিষেকের মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

মুখ্যমন্ত্রী ঝগড়া মেটানোর জন্য এখানে বসে নেই , বিরোধী দলনেতা নিয়ে বিভ্রাটে কালীঘাট তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর
জুলাই ২২, ২০২৬

বিধানসভায় তৃণমূলের অন্দরকলহ চরমে

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে মদন পরিবার , সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন ছেলে শুভরূপ মিত্র
জুলাই ২২, ২০২৬

২৯ জুলাই ইডির দফতরে ডাকা হয়েছে স্বয়ং মদন মিত্রকে

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে তদন্ত , ইডির স্ক্যানারে কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী
জুলাই ২২, ২০২৬

ইডি দফতরে হাজিরার জন্য কিছুটা সময় চেয়েছে শুভাশীষ চক্রবর্তী

সাতসকালে অ্যাকশন মোডে অগ্নিমিত্রা , ফুটপাথ ফাঁকা করতে ২৪ ঘণ্টার ডেডলাইন মন্ত্রীর
জুলাই ২২, ২০২৬

২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন মন্ত্রী

চাইলেই রাস্তায় জামা কাপড় খুলে মারতে পারি , অভিষেককে বেলাগাম আক্রমণ দিলীপের
জুলাই ২২, ২০২৬

দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে

বাংলায় শুরু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’, প্রথম দফায় সুবিধা পেল ১৮০০ পরিবার
জুলাই ২১, ২০২৬

বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা এখনও পাননি ! এক ফোনেই মিলতে পারে সমাধান
জুলাই ২২, ২০২৬

অগস্টে টাকা পাওয়ার সম্ভাবনা কতটা তা জানুন

হুকিং রুখতে বিশেষ প্রযুক্তির হাতিয়ার , ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ চালু করলেন শুভেন্দু
জুলাই ২১, ২০২৬

পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী

এই তৃণমূল আরও বড় আকার ধারণ করবে , শহীদ দিবসের মঞ্চ থেকে হুঙ্কার অনুব্রতের
জুলাই ২১, ২০২৬

সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল

ইন্ডিয়া জোটকে সঙ্গে নিয়েই বিজেপির বিরুদ্ধে লড়াই করব , শহীদ দিবসের মঞ্চে বড় বার্তা মমতার
জুলাই ২১, ২০২৬

বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার

এদের বালিশ চাটা বা বিসি বলে ডাকবেন , দল বদলুদের বেনজির আক্রমণ অভিষেকের
জুলাই ২১, ২০২৬

২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক

শিবির বদলের জল্পনায় ইতি , শহীদ দিবসের মঞ্চে মমতার পাশেই দেখা গেল রাজীব কুমারকে
জুলাই ২১, ২০২৬

শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের