নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহীদ দিবসের মঞ্চ থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই বিধানসভা থেকে কড়া পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যঙ্গের সুরে মুখ্যমন্ত্রী বলেন, 'আড়াই হাজার লোক নিয়ে বড় বড় কথা বললে হবে না।' দুই শিবিরের এই বাকযুদ্ধ ফের সরগরম করে তুলল রাজ্য রাজনীতিকে।
মঙ্গলবার বিড়লা তারামণ্ডলের সামনে আয়োজিত শহীদ দিবসের সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, 'যে কোনও মূল্যে বিজেপিকে হারাবই। ফুটপাতে থাকব, লড়াই করে বিজেপিকে হারাব। দেখি ওরা কী করতে পারে।' অভিষেকের এই মন্তব্যের জবাব দিতে বুধবার বিধানসভায় সরাসরি নাম না করে তাকে নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ব্যঙ্গাত্মক ভঙ্গিতে শুভেন্দু বলেন, 'আড়াই হাজার লোক নিয়ে আবার বড় বড় কথা। ক্ষমতা থাকলে ডায়মন্ড হারবারে দাঁড়ান।' অভিষেকের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ডায়মন্ড হারবারের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী কার্যত তাঁকেই সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে বিজেপি ও কালীঘাটপন্থী তৃণমূলের মধ্যে বাকযুদ্ধ ক্রমেই তীব্র হয়েছে। একুশে জুলাইয়ের মঞ্চের বক্তব্যের পর সেই সংঘাত আরও প্রকাশ্য রূপ নিল বিধানসভার মেঝেতেও।
২৫শে জুলাই ক্যাগ রিপোর্ট পেশ করবেন শুভেন্দু অধিকারী
একদিনের জন্য সাসপেন্ড করা হয় কুণাল ঘোষকে
বিধানসভায় তৃণমূলের অন্দরকলহ চরমে
কল্যাণের পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
২৯ জুলাই ইডির দফতরে ডাকা হয়েছে স্বয়ং মদন মিত্রকে
ইডি দফতরে হাজিরার জন্য কিছুটা সময় চেয়েছে শুভাশীষ চক্রবর্তী
২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন মন্ত্রী
দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
অগস্টে টাকা পাওয়ার সম্ভাবনা কতটা তা জানুন
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের