নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - বিজেপিকে তীব্র হুঁশিয়ারি দিলেন অভিনেতা-তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তিনি সরাসরি গেরুয়া শিবিরকে আক্রমণ করে বলেন, 'তৃণমূল যদি এক সেকেন্ডের জন্য গণতন্ত্র ভুলে যায়, তাহলে বাংলায় বিজেপি একটা পতাকাও লাগাতে পারবে না।'
সূত্রের খবর, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় স্বস্তিপল্লি ফুটবল ময়দানে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি ও চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী। মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। তারকা অভিনেতা সোহম চক্রবর্তী বলেন, 'তারা বারবার এসে বলে, বাংলায় গণতন্ত্র নেই। কিন্তু সত্যি করে বলুন তো, এই বিশ্বে যদি কেউ গণতন্ত্রের পূজারি হয়ে থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে আমরা গণতন্ত্রে বিশ্বাসী।'
বিরোধীদের নিশানা করে সোহম বলেন, ' আর আমরা যদি গণতন্ত্র থেকে এক সেকেন্ডের জন্য সরে যাই, তাহলে বিজেপি বাংলায় মিটিং তো দূরের কথা, একটা পতাকাও লাগাতে পারবে না।' তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার বাংলার প্রাপ্য প্রায় ১ লক্ষ ৯০ হাজার কোটি টাকা আটকে রেখেছে। পাশাপাশি তিনি দাবি করেন, 'যতবার বিজেপি বাংলাকে ধুয়ে মুছে দিতে চেয়েছে, ততবার বাংলার মানুষ গণতান্ত্রিক উপায়ে তাদের উত্তর দিয়েছে।'
তারকা অভিনেতার এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবিরও। পূর্ব বর্ধমানের বিজেপির মুখপাত্র সৌম্যরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, 'যে দলের অভ্যন্তরে গণতন্ত্র বলে কিছু নেই, তাদের কাছে গণতন্ত্রের শিক্ষা নেওয়ারও কিছু নেই। উনি হরলিক্স খাওয়া ব্যক্তি। ওকে কেউ সিরিয়াসলি নেয় না। ভোটের টিকিট নিশ্চিত করতে এমন কথা বলছেন।'
হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধর-লুটপাটের দাবি বিজেপির
এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম এলাকায়
জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক
পলিক্লিনিকের সামনে বিক্ষোভ
মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা
পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে
মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ আলট্রাসোনোগ্রাফি পরিষেবা
গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা
ভদ্রেশ্বরের দুর্ঘটনায় ব্যাহত হয় ট্রেন চলাচল
তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির আশ্বাসও দেওয়া হয়েছে
শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের