নিজস্ব প্রতিনিধি , হাওড়া - পূজোর আগে প্রতিমা তৈরির মরসুমে আগে থেকে মাটি সংগ্রহ নিয়ে সমস্যায় পড়েছেন আমতার বহু মৃৎশিল্পী। দীর্ঘদিনের সেই অভিযোগ নিয়ে তারা দেখা করেন বিধায়ক অমিত সামন্তের সঙ্গে। সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। বিধায়কের এই উদ্যোগে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন শিল্পীরা।

সূত্রের খবর , প্রতিমা তৈরির জন্য প্রয়োজনীয় এঁটেল মাটি সংগ্রহ করতে গিয়ে দীর্ঘদিন ধরে নানা বাধার মুখে পড়ছেন এলাকার মৃৎশিল্পীরা। উপযুক্ত মাটি না পাওয়ায় অনেক সময় প্রতিমা তৈরির কাজও ব্যাহত হচ্ছে। বিষয়টি জানার পর বিধায়ক অমিত সামন্ত থানার সঙ্গে আলোচনা করেন। আপাতত মৃৎশিল্পীদের জন্য বিশেষ পরিচয়পত্র তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই পরিচয়পত্র থাকলে মাটি তুলতে গিয়ে অযথা হয়রানির আশঙ্কা অনেকটাই কম হবে বলে আশা করছেন শিল্পীরা।

মৃৎশিল্পী কার্তিক সাই বলেন, 'মাটি নিয়ে আমাদের দীর্ঘদিনের সমস্যা রয়েছে। ঠিকমতো মাটি না পেলে প্রতিমার কাজ এগোয় না। বিধায়ক আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। থানা থেকে অনুমতি মিললে আমরা সহজেই মাটি আনতে পারব।'
পাশাপাশি বিধায়ক অমিত সামন্ত জানিয়েছেন, 'এলাকার মৃৎশিল্পীরা মাটি তুলতে গিয়ে সমস্যায় পড়ছেন। বিষয়টি নিয়ে থানার ওসির সঙ্গে কথা হয়েছে। শিল্পীদের নামের তালিকা থানায় দিলে তাদের জন্য বিশেষ কার্ড তৈরি করা হবে। সেই কার্ড দেখিয়ে তারা যাতে কোনও বাধা ছাড়াই মাটি তুলতে পারেন, সেই ব্যবস্থাই করা হচ্ছে।'
আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ আলট্রাসোনোগ্রাফি পরিষেবা
গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা
ভদ্রেশ্বরের দুর্ঘটনায় ব্যাহত হয় ট্রেন চলাচল
তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির আশ্বাসও দেওয়া হয়েছে
শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ
বদল শ্রাবণী মেলার ট্রেনের স্টপেজেও
প্রতিবাদ মিছিল ঘিরে পাল্টা স্লোগান, ধস্তাধস্তি; পরিস্থিতি সামাল দেয় পুলিশ
ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর
আইনশৃঙ্খলার লড়াইয়ে পুলিশের পাশে সরকার
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
প্রধানের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের