6a6c55192e0a7_WhatsApp Image 2026-07-31 at 13.25.36
জুলাই ৩১, ২০২৬ দুপুর ০১:৫৬ IST

একদিকে রাস্তা তৈরি হচ্ছে আরেকদিকে পিচ উঠে যাচ্ছে , প্রধানমন্ত্রী সড়ক যোজনায় আশ্চর্য চিটিংবাজি

নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - নির্মাণের কয়েক মাসের মধ্যেই রাস্তার পিচ উঠে যাওয়ার অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা। অভিযোগের মাঝেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় নির্মিত একটি সড়কের গুণমান যাচাইয়ে বিশেষ রোড টেস্ট করলেন সংশ্লিষ্ট দফতরের ইঞ্জিনিয়াররা। তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির আশ্বাসও দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার কোচবিহারের জামালদহ হাট থেকে শৌলমারী বাজার পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার (PMGSY) আওতায় নির্মিত MRL-03 সড়কে বিশেষ রোড টেস্ট করা হয়। পরীক্ষার সময় উপস্থিত ছিলেন PNRD সহ WBSRDA-র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন চৌধুরী। তিনি জানান, এটি নিয়মিত মান যাচাইয়ের (রুটিন কোয়ালিটি চেকিং) অংশ। নতুন প্রযুক্তিতে নির্মিত রাস্তার গুণমান পরীক্ষা করতেই এই রোড টেস্ট করা হয়েছে। প্রাথমিকভাবে পরীক্ষার ফল সন্তোষজনক হলেও বিটুমিন কনটেন্টের পরীক্ষা এখনও চলছে। এর আগে একই প্রকল্পের প্রায় দেড় কিলোমিটার অংশে মানগত ত্রুটি ধরা পড়ায় পুরনো পিচ তুলে নতুন করে রাস্তা নির্মাণ করা হয়েছিল।

ঘটনা প্রসঙ্গে  অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন চৌধুরীর বক্তব্য,'PMGSY প্রকল্পের অধীনে কোল্ড মিক্স প্রযুক্তিতে নির্মিত এই রাস্তাটির মান নিয়ন্ত্রণে নিয়মিত পরীক্ষা চালানো হচ্ছে। দিল্লির MoRD নির্দেশিকা অনুযায়ী রাস্তার থিকনেস, বিটুমিন সহ বিভিন্ন স্তরের গ্রেডেশন নিয়মিত পরীক্ষা করা হয়। আবহাওয়ার কারণে কিছু জায়গায় ত্রুটি বা ব্লিডিংয়ের সমস্যা দেখা দিয়েছিল, যা ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে। এর আগে ১.৫ কিলোমিটারের একটি খারাপ অংশ পুরোপুরি তুলে নতুন করে তৈরি করা হয়েছে। আবহাওয়া একটু অনুকূল হলেই বর্তমান ত্রুটিযুক্ত অংশে বিটুমিন দিয়ে মেরামতের কাজ শেষ করা হবে। কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ অনলাইন পোর্টালের মাধ্যমে কাজের ছবি সহ প্রয়োজনীয় তথ্য দিল্লিতে পাঠানো হয়, যা সেখানে বিশ্লেষণ সহ ভেরিফিকেশন করার পরেই চূড়ান্ত কাজের শংসাপত্র প্রদান করা হয়'।

আরও পড়ুন

অফিস টাইমে চরম ভোগান্তি , ভদ্রেশ্বরে ইঞ্জিন বেলাইনে ব্যাহত হাওড়া-বর্ধমান ট্রেন পরিষেবা
জুলাই ৩১, ২০২৬

ভদ্রেশ্বরের দুর্ঘটনায় ব্যাহত হয় ট্রেন চলাচল

পাকিস্তান থেকে ট্রেনিং করে শুভেন্দুর ওপর হামলার ছক , জুম্মাবারে গ্রেফতার শুক্রবারি
জুলাই ৩১, ২০২৬

শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

গদি মিডিয়ার মতো নাকি কাজ করে ! রাগে খোদ সাংবাদিকের বাড়িতেই নজিরবিহীন চুরি চোরের
জুলাই ৩১, ২০২৬

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ

সপ্তাহান্তে ফের রেল ভোগান্তি , হাওড়া ডিভিশনে বাতিল ৮টি লোকাল ট্রেন
জুলাই ৩০, ২০২৬

বদল শ্রাবণী মেলার ট্রেনের স্টপেজেও

রাহুল সাংকৃত্যায়নের মূর্তি উধাওকে ঘিরে উত্তপ্ত রাণীগঞ্জ , মুখোমুখি সংঘর্ষে বাম - বিজেপি
জুলাই ৩০, ২০২৬

প্রতিবাদ মিছিল ঘিরে পাল্টা স্লোগান, ধস্তাধস্তি; পরিস্থিতি সামাল দেয় পুলিশ

কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতে পদত্যাগের হিড়িক, ইস্তফা প্রধান উপপ্রধান সহ একাধিক তৃণমূল সদস্যের
জুলাই ৩০, ২০২৬

ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর

বলাগড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা , শ্মশান থেকে ফেরার পথে প্রাণ হারালেন ৪ যুবক
জুলাই ৩০, ২০২৬

দেশের সেরা পুলিশ বাহিনী গড়ে উঠবে বাংলায় , ব্যারাকপুরের বড়া খানা থেকে বার্তা শুভেন্দুর
জুলাই ৩০, ২০২৬

আইনশৃঙ্খলার লড়াইয়ে পুলিশের পাশে সরকার

হাড়োয়ায় মুখোমুখি তৃণমূল- বিজেপি সংঘর্ষ , আহত ২
জুলাই ৩০, ২০২৬

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি

প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, কাটমানির অভিযোগে উত্তপ্ত বুড়িরহাট
জুলাই ৩০, ২০২৬

প্রধানের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়

ভুয়ো ডাক্তারের পরিচয় দিয়ে বছরের পর বছর ধরে চিকিৎসা , পুলিশের জালে তান্ত্রিক মিঞা
জুলাই ৩০, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

ট্রাঙ্ক টুলুই রেখে গেছিল , টাকা উদ্ধারের ঘটনায় বিস্ফোরক দাবি মিনারের স্ত্রীর
জুলাই ৩০, ২০২৬

রাতভর তল্লাশিতে ২৮ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে

সিপিআইএম কার্যালয় ভাঙচুরের অভিযোগে উত্তপ্ত কোচবিহার , কাঠগড়ায় বিজেপি
জুলাই ৩০, ২০২৬

থানার দ্বারস্থ হয়েছে বাম নেতৃত্বরা

দেড়শো বছরের ঐতিহ্য আজ সংকটের মুখে , একজন কারিগরের কাঁধে শেষ ভরসা
জুলাই ৩০, ২০২৬

হারিয়ে যেতে বসেছে বহু বছরের এক লোকশিল্প

রাতভর তল্লাশির পর উদ্ধার ১৫ কেজি সোনা , গ্রেফতার মিনার মণ্ডল
জুলাই ৩০, ২০২৬

বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় মিনার মণ্ডলকে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের