নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করে দিনহাটার নাম উজ্জ্বল করলেন ড. সাগর সাহা। সেই কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তার বাড়িতে গিয়ে সংবর্ধনা জানান বিধায়ক অজয় রায়। তিনি ড. সাহা আর তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। আগামী দিনের গবেষণা আর কর্মজীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার আশ্বাসও দেন।
সূত্রের খবর , ড. সাগর সাহা আইআইটি গুয়াহাটি থেকে গণিতে পিএইচডি সম্পন্ন করেন। এখন তিনি আইআইএসইআর তিরুবনন্তপুরমে পোস্টডক্টরাল গবেষক হিসেবে কাজ করছেন। এর পাশাপাশি তিনি এনবিএইচএম আর এএনআরএফ পোস্টডক্টরাল ফেলোশিপ পেয়েছেন। সম্প্রতি স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক গবেষণা সভায় ভারতের বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সামনে নিজের গবেষণার বিষয় তুলে ধরেন। এদিন এলাকার বিধায়ক সাগরের বাড়ি এসে ভবিষ্যতে তাকে সহযোগিতা করার আশ্বাস দেন।

ড. সাগর সাহা জানিয়েছেন , 'এত ব্যস্ততার মধ্যেও বিধায়ক তার বাড়িতে এসেছেন, এতে খুবই আনন্দিত হয়েছি। তাছাড়া ভবিষ্যতে অধ্যাপক হওয়ার ইচ্ছা রয়েছে। পড়াশোনা শেষ করে উত্তরবঙ্গে ফিরে মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়াতে চাই। স্পেনে গিয়ে এত জনের মধ্যে একজন ভারতীয় হয়ে কাজ করতে পেরে ভীষণ খুশি। এই সাফল্যের জন্য পরিবারের সদস্যদের পাশাপাশি শিক্ষকদের অবদানের কথাও ভোলার নয়।'
মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ আলট্রাসোনোগ্রাফি পরিষেবা
গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা
ভদ্রেশ্বরের দুর্ঘটনায় ব্যাহত হয় ট্রেন চলাচল
তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির আশ্বাসও দেওয়া হয়েছে
শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ
বদল শ্রাবণী মেলার ট্রেনের স্টপেজেও
প্রতিবাদ মিছিল ঘিরে পাল্টা স্লোগান, ধস্তাধস্তি; পরিস্থিতি সামাল দেয় পুলিশ
ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর
আইনশৃঙ্খলার লড়াইয়ে পুলিশের পাশে সরকার
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
প্রধানের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের