নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - রাজ্যে আসন্ন জনগণনাকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি এখন তুঙ্গে।সেই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে নির্ভুল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের প্রস্তুতি। তথ্য সংগ্রহের পদ্ধতি এবং নতুন উদ্যোগ নিয়ে শুক্রবার বারাসাত জেলা শাসক দপ্তরে সাংবাদিক সম্মেলন। এই বৈঠকের আয়োজন করেছেন খোদ জেলা শাসক।
সূত্রের খবর, উত্তর ২৪ পরগণার জেলা ম্যাজিস্ট্রেট শ্রীমতি শিল্পা গৌরিসারিয়া আসন্ন জনগণনা নিয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেন। সেখানেই তিনি জনগণনা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেন। জানানো হয় এবারের জনগণনা আধুনিক প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে সম্পন্ন করা হবে। যাতে প্রত্যেক নাগরিকের তথ্য সঠিকভাবে নথিভুক্ত করা যায়। জনগণনা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নির্ভুল করতে একাধিক নতুন পদ্ধতিও গ্রহণ করা হচ্ছে। এছাড়াও সাংবাদিক বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগত, সাধারণ মানুষের জন্য সেই প্রকল্পগুলির সুবিধা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলাশাসক। জনগণনার কাজে সকলের সহযোগিতা কামনা করে প্রশাসনের পক্ষ থেকে সচেতনতার বার্তাও দেওয়া হয়।
জেলা শাসক শ্রীমতি শিল্পা গৌরিসারিয়া জানান, ' জনগণনা একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি উত্তর ২৪ পরগণা জেলাতে আমরা সব অরেঞ্জমেন্ট রেডি করে নিয়েছি। এবার সমস্তটা ডিজিটাল ভাবে হবে। প্রথম যে ফেস সেটা ১ আগস্ট থেকে ১৫ আগস্ট চলবে। পরবর্তী ফেস ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমাদের পুরো জেলাতে ৪৯ চার্জ অফিস আছে। প্রচারের জন্য সচেতনতা শিবিরের আয়োজন করেছি। স্কুল কলেজ গুলির ওপর বেশি জোর দিয়েছি। চেষ্টা করেছি ছাত্র ছাত্রীরা ভালো করে এই ডিজিটাল পদ্ধতিটা বুঝুক। তারপর তারাই বাড়িতে বড়দের বুঝতে সাহায্য করবে। কারো কোনো সমস্যা হলে আমাদের হেল্পলাইন নম্বরে কল করতে পারবেন। এছাড়া ব্লক বা মিউনিসিপাল অফিসে অথবা যে চার্জ অফিস গুলো আছে সেখানে অভিযোগ করতে পারেন।'
হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধর-লুটপাটের দাবি বিজেপির
এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম এলাকায়
পলিক্লিনিকের সামনে বিক্ষোভ
মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা
পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে
মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ আলট্রাসোনোগ্রাফি পরিষেবা
গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা
ভদ্রেশ্বরের দুর্ঘটনায় ব্যাহত হয় ট্রেন চলাচল
তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির আশ্বাসও দেওয়া হয়েছে
শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ
বদল শ্রাবণী মেলার ট্রেনের স্টপেজেও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের