নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মদের দোকান সরানোর দাবিতে রাস্তায় নামলেন শতাধিক মহিলা। বাগদার হেলেঞ্চা বাজারে এই বিক্ষোভ ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ চলাকালীন মদের দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার দুপুরে বাগদা থানার হেলেঞ্চা বাজারে মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজার এলাকায় মদের দোকান থাকার ফলে পরিবেশের অবনতি হচ্ছে। নেশার প্রবণতা বাড়ছে। বিক্ষোভকারীদের দাবি, মদের দোকানকে কেন্দ্র করে প্রায়ই এলাকায় অশান্তি, অশালীন আচরণ সহ আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হয়। এর ফলে সাধারণ মানুষ, বিশেষ করে মহিলা সহ পড়ুয়াদের চলাচলে সমস্যার মুখে পড়তে হচ্ছে।
এদিন স্লোগান তুলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি। ক্ষোভে বিক্ষোভ চলাকালীন মহিলাদের একাংশ মদের দোকানে ভাঙচুর চালায়। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, অবিলম্বে ওই মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।
ঘটনা প্রসঙ্গে বাগদার ১ নম্বর মন্ডলের বিজেপি সভাপতি দিবাকর তরফদারের বক্তব্য,'তৃণমূল সরকারের আমলে যত্রতত্র মদের লাইসেন্স দেওয়ার ফলে এলাকায় দুর্বিষহ পরিবেশ তৈরি হয়েছে। এর ফলে এলাকার মহিলারা বাধ্য হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন, তাণ্ডব চালিয়েছেন। যা অত্যন্ত স্বাভাবিক প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রী নির্দেশনা দিয়েছেন ১ কিলোমিটার বা নির্দিষ্ট দূরত্বের মধ্যে মদের দোকান থাকা চলবে না। অথচ এখানে ২০০ মিটারের মধ্যেই মদের দোকান বা কারখানা রয়েছে। আমি অবিলম্বে এই মদের দোকানগুলি সরিয়ে নেওয়ার দাবি জানাই'।
পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে
মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ আলট্রাসোনোগ্রাফি পরিষেবা
গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা
ভদ্রেশ্বরের দুর্ঘটনায় ব্যাহত হয় ট্রেন চলাচল
তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির আশ্বাসও দেওয়া হয়েছে
শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ
বদল শ্রাবণী মেলার ট্রেনের স্টপেজেও
প্রতিবাদ মিছিল ঘিরে পাল্টা স্লোগান, ধস্তাধস্তি; পরিস্থিতি সামাল দেয় পুলিশ
ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর
আইনশৃঙ্খলার লড়াইয়ে পুলিশের পাশে সরকার
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের