নিজস্ব প্রতিনিধি, ঢাকা – ত্রিপুরায় অনুপ্রবেশকারী চোর সন্দেহ করা হয় ৩ বাংলাদেশিকে। সন্দেহে ৩ বাংলাদেশিকে ত্রিপুরায় পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। একটি বিজ্ঞপ্তি জারি করে গভীর উদ্বেগ প্রকাশ ঢাকার।
সূত্রের খবর, গত ১৫ অক্টোবর ত্রিপুরার খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় ঢুকে বসবাস শুরু করেছিলেন তিন বাংলাদেশি। তাঁদের চোর সন্দেহে গণপিটুনি এবং তির মেরে হত্যা করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার বিদ্যাবিল সীমান্ত থেকে উদ্ধার তাঁদের নিথর দেহ। খোয়াই পাহারমুড়া সীমান্তের ১২ নং গেট দিয়ে চাম্পাহাওর থানার পুলিশ ১০৪ নং ব্যাটেলিয়ান বিএসএফের মাধ্যমে বাংলাদেশের ৫৫ নং ব্যাটালিয়ান বিজিবি ও চুনারুঘাট থানার ওসির হাতে হস্তান্তর করে দেওয়া হয় দেহগুলি।
দেহ হস্তান্তরের সময় ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফের ১০৪ নং ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট কুন্দন কুমার, খোয়াই থানার ওসি কৃষ্ণ ধন সরকার, চাম্পাহাওর থানার ওসি দিলীপ কুমার দেববর্মা, অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। বাংলাদেশের পক্ষে ছিলেন ৫৫ নং ব্যাটালিয়ন বিজিবির কোম্পানি কমান্ডান্ট আবুল খায়ের, চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম সহ অন্যান্য পুলিশ আধিকারিকারা।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, তিনজনকে চোর সন্দেহে খুনের ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। জাতীয়তা নির্বিশেষে প্রত্যেক ব্যক্তিরই নিজের সুরক্ষা মানবাধিকারের মধ্যে পড়ে। তাই স্রেফ সন্দেহের বশে মারধর, খুনের মতো ঘটনা অত্যন্ত অসংবেদনশীল।
দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে বিস্ফোরক মহসিন নকভি, শাহবাজ সরকারের উপর বাড়ছে চাপ
অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের