নিজস্ব প্রতিনিধি, ব্রাসিলিয়া – দ্বিতীয়বার মার্কিন মসনদে বসে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভারত সহ বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের শুল্কবাণে জেরবার হতে পারে আন্তর্জাতিক বাণিজ্য। এর জেরে বৈঠক বসতে চলেছে ‘ব্রিকস’-এর সদস্য দেশগুলি।
আগামী সোমবার ভার্চুয়ালি বৈঠকের আয়োজন করছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সংবাদমাধ্যমকে ব্রাজিলের দুই সরকারি আধিকারিক জানান, মার্কিন শুল্ককোপ নিয়ে আলোচনার পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রে বহুপাক্ষিক নীতির পক্ষে সদস্য দেশগুলিকে এককাট্টা করতে চান লুলা। বলে রাখা ভালো, ভারতের মতো ব্রাজিলের উপরেও ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প।
উল্লেখ্য, প্রথমে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর আবার রাশিয়ার থেকে তেল আমদানির ‘অপরাধে’ ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপায় আমেরিকা। এই আবহে আমেরিকা-ভারতের বন্ধুত্বে চিড় ধরেছে। ব্রাজিলের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ, প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসেনারোর বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগে’ বিচারপ্রক্রিয়া চালানো হচ্ছে।
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের