নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ – গৃহযুদ্ধে জ্বলছে পড়শি দেশ পাকিস্তান। ট্রাম্পের সামনে নতজানু পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির। এর জেরে বেজায় চটেছে ‘তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান’ বা টিএলপি। তাঁদের অভিযোগ ট্রাম্পের ‘হাতের পুতুল’ শাহবাজ-মুনির। এই নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি পাকিস্তানে। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ১১ জনের। আহত ৫০।
সূত্রের খবর, গাজার সমর্থনে মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে বিরাট মিছিল বের করে পাকিস্তানের কট্টরপন্থী সংগঠন ‘তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান’। তাঁদের অভিযোগ, আমেরিকার মদতে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। কিন্তু তার বিরোধিতা না করে আমেরিকার দালাল হয়ে কাজ করছে পাকিস্তান সরকার। শাহবাজ ও মুনিরের আচরণের বিরুদ্ধে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক দেয় ‘তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান’।
শুক্রবার সকাল থেকে হাজার হাজার মানুষ জমায়েত করে রাজধানী ইসলামাবাদে। সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস, লাঠি চার্জ, গুলি চালায় পুলিশ। এর জেরে মৃত্যু হয় ২ জনের। আহত একাধিক। ইসলামাবাদে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। টিএলপির দাবি, শনিবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। বহু জায়গায় শোনা গিয়েছে ব্যাপক গোলাগুলির শব্দ। পাল্টা বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে আহত হয়েছেন পুলিশকর্মীরা।
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...