নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – মার্কিন কোম্পানিগুলিতে বিদেশি কর্মীদের নিয়োগে রাশ টানার জন্য H-1B ভিসার ফি ১ লক্ষ ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৯০ লক্ষ) সিদ্ধান্ত নেন ট্রাম্প। যদিও কয়েক ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদলে শুধুমাত্র নতুন আবেদনকারীদের জন্য ফি ১ লক্ষ ডলার করা হয়। তবে এর মাঝেই ‘ফেল’ হয়ে গেল ট্রাম্পের H-1B ভিসাবোমা। অর্থাৎ, দুই শীর্ষস্থানীয় মার্কিন সংস্থার সিইও পদে বসলেন দুই ভারতীয়।
মার্কিন টেলিকম জায়ান্ট ‘টি-মোবাইল’ সংস্থার সিইও পদে বসছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীনিবাস গোপালন। এতদিন এই সংস্থার চিফ অপারেটিং অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। এবার সংস্থার মাথায় বসে রাজ করবেন শ্রীনিবাস গোপালন। সিইও পদে বসে উচ্ছ্বসিত শ্রীনিবাস জানান, “টি-মোবাইলের পরবর্তী চিফ এগজিকিউটিভ অফিসারের ভূমিকায় আমাকে বেছে নেওয়া আমি গভীর ভাবে অভিভূত।“
অন্যদিকে শিকাগোর শীর্ষস্থানীয় পানীয় নির্মাণকারী সংস্থা মলসন কুয়ার্সও এক ভারতীয় বংশোদ্ভূতকেই সিইও হিসেবে বেছে নিয়েছে। তিনি হলেন রাহুল গয়াল। আগামী ১ অক্টোবর থেকে সংস্থার সিইও পদের দায়িত্ব পালন করবেন তিনি। উল্লেখ্য, ১৯৯০ সালে H-1B ভিসা চালু হয় আমেরিকায়। ভিসা মঞ্জুর করা হয় বছরে ৮৫ হাজার জনকে। আমেরিকার বর্তমান ফার্স্ট লেডি মেলোনিয়া ট্রাম্পের জন্ম স্লোভেনিয়ায়। তবে মডেলিংয়ের জন্য ১৯৯৬ সালে এই ভিসা নিয়ে আমেরিকায় এসেছিলেন তিনি।
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের