নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - H-1B ভিসা নিয়ে কঠোর সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বছরে H-1B ভিসার জন্য খরচ করতে হবে ১ লক্ষ ডলার, অর্থাৎ, ভারতীয় মুদ্রায় প্রায় ৯০ লক্ষ টাকা। শুক্রবার এই সংক্রান্ত নয়া ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের পর মাথায় হাত পড়েছে ভারতীয়দের।
আমেরিকায় কোম্পানিগুলিতে বিদেশি কর্মীদের নিয়োগে রাশ টানার জন্য H-1B ভিসার ফি ১ লক্ষ ডলারের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এদিন ওভাল অফিসে চুক্তিতে স্বাক্ষর করার সময় ট্রাম্প বলেন, “কোম্পানিগুলির কর্মী দরকার। আর এই ঘোষণাপত্র নিশ্চিত করবে যে আমেরিকা এবার দক্ষ কর্মী পাবে।“ হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত আমেরিকান কর্মীদের সুরক্ষা দেবে।
বর্তমানে H-1B ভিসার জন্য যে ফি দিতে হয় কোম্পানিগুলিকে, তার সঙ্গে ১ লক্ষ মার্কিন ডলার যোগ হবে। বর্তমানে লটারিতে রেজিস্টারের জন্য ২১৫ মার্কিন ডলার এবং তার সঙ্গে আই-১২৯ ফর্মের জন্য ৭৮০ মার্কিন ডলার খরচ হয়। কোম্পানিগুলির উদ্দেশ্যে আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেন, “আপনি যদি কাউকে প্রশিক্ষণ দিতে চান, তবে আমেরিকানদের দিন। আপনি যদি দক্ষ ইঞ্জিনিয়ার আনতে চান, তাহলে H-1B ভিসার জন্য বছরে ১ লক্ষ ডলার দিন।“
উল্লেখ্য, ১৯৯০ সালে H-1B ভিসা চালু হয় আমেরিকায়। ভিসা মঞ্জুর করা হয় বছরে ৮৫ হাজার জনকে। আমেরিকার বর্তমান ফার্স্ট লেডি মেলোনিয়া ট্রাম্পের জন্ম স্লোভেনিয়ায়। তবে মডেলিংয়ের জন্য ১৯৯৬ সালে এই ভিসা নিয়ে আমেরিকায় এসেছিলেন তিনি। H-1B ভিসার মাধ্যমে বিদেশী কর্মীদের নিয়োগ করে অ্যামাজন, টিসিএস, মেটা, আইবিএম-এর মতো একাধিক কোম্পানি। আবার এই ভিসার মাধ্যমে ভারতীয় কর্মীদের নিয়োগ করে একাধিক মার্কিন কোম্পানি। ফলে ট্রাম্পের এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন ভারতীয়রা।
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের