নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছে ট্রাম্প ঘনিষ্ঠ দক্ষিণপন্থী নেতা চার্লি কির্ককে। এখনও অধরা অভিযুক্ত। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করেছে তদন্তকারী গোয়েন্দা সংস্থা এফবিআই। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দূরপাল্লার স্নাইপার রাইফেল।
এফবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, কির্ককে হত্যার জন্য যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে অভিযুক্ত, তা উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শনাক্ত করা হয়েছে অভিযুক্তকে। প্রাথমিকভাবে অনুমান, অভিযুক্ত বয়সে তরুণ। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। খুব শীঘ্রই অভিযুক্তকে পাকড়াও করা হবে বলে আশ্বাস দিয়েছে এফবিআই।
উল্লেখ্য, আমেরিকার ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বছর একত্রিশের চার্লি কির্ক। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ই প্রকাশ্যে গুলি করে খুন করা হয় তাঁকে। তড়িঘড়ি চার্লিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় এই রক্ষণশীল রিপাবলিকান নেতার। চার্লিকে ‘মহান দেশপ্রেমিক এবং শহিদ’ বলে সম্বোধন করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “চার্লি একজন মহান ব্যক্তি ছিলেন। সর্বদাই সত্যের পক্ষে থাকতেন। সবাই তাঁকে পছন্দ করতেন। এ ধরণের জঘন্য ঘটনা আমেরিকার ইতিহাসে একটি অন্যতম কালো অধ্যায় হয়ে রইল। তাঁর হামলাকারীদের ছাড়ব না। দেশে যারা রাজনৈতিক হিংসা ছড়াচ্ছেন তাঁদেরও রেয়াত করা হবে না। উগ্র বামপন্থীরা আমেরিকায় সন্ত্রাস ছড়াচ্ছে। এটি অবিলম্বে বন্ধ হওয়া উচিত।“
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের