নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের অগ্নিগর্ভ মহানগরী। মঙ্গলবার তপসিয়ার জিজে খান রোডের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিধ্বংসী আগুনে পুড়ে প্রাণ গেল ২ জনের। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মঙ্গলবার তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের একটি চারতলা বিল্ডিংয়ের দোতলায় আচমকাই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়, তারপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়ায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকলকর্মীরা। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে, সেই সময় ঘরের ভিতরে থাকা পাঁচজন বেরোতে পারেননি। প্রাণ বাঁচাতে তারা বাথরুমে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে।
তবে সেখানেও ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। দমকলকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসকরা সেখানে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান, অতিরিক্ত ধোঁয়া ও শ্বাসকষ্টের কারণেই তাদের মৃত্যু হয়েছে। বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের