নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিনোদন জগতে ফের নক্ষত্রপতন। পরলোকে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী। ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেতা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
সূত্রের খবর , সোমবার ভোর সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। সাধারণত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন তিনি। তবে সোমবার সকালে ঘুম থেকে না ওঠায় পরিচারিকার সন্দেহ হয়।তাঁকে অনেক ডাকাডাকি করেও কোনও সাড়া পাওয়া যায়নি। তড়িঘড়ি চিকিৎসককে ডাকা হয়। তিনি পরীক্ষা নিরীক্ষা করে জানান, ভোররাতের দিকেই প্রয়াত হন অভিনেতা।
পরিবারের তরফে জানানো হয়েছে , পেসমেকার বসানো হয়েছিল অভিনেতার। বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। খুব একটা তাঁকে পর্দায় দেখা যাচ্ছিল না তাঁকে।অসাধারণ অভিনেতা হয়েও বহুদিন ছিলেন পর্দার বাইরে।তবে সাত সকালে এহেন দুঃসংবাদে বুকে পাথর নেমে এসেছে অভিনেতা অভিনেত্রীদের। বিকেলে চারটে নাগাদ টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হবে অভিনেতার মরদেহ। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন সহকর্মীরা। কেওড়াতলা মহাশ্মশানে হবে শেষকৃত্য।
উল্লেখ্য , একাধিক টলিউড ছবিতে অভিনয় করেছেন তমাল রায়চৌধুরী। একসময় রজতাভ দত্তসহ অন্যান্য খলনায়কের সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়েছিলেন। চিরদিনই তুমি যে আমার , চ্যালেঞ্জের মত ছবিতে তার অভিনয় এখনও ভোলেননি কেউ। এছাড়া জাতিশ্বর’, ‘রামধনু’, ‘চাঁদের পাহাড়’, ‘অ্যামাজন অভিযান’-এর মতো বাংলা ছবিতেও কাজ করেছেন তমাল রায়চৌধুরী।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের