নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শিল্পীদের স্বাস্থ্য,চিকিৎসার কথা মাথায় রেখে বন্ধ হয়ে যাওয়া মেডিক্লেম চালু করবেন বলে কথা দিয়েছিলেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের বার্ষিক নির্বাচনে জিতে সেই কথা রাখলেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে টলিপাড়ার শিল্পীদের জন্য চালু হল উত্তম সুবিধা কার্ড।

ফোরামের সকল সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হলো উত্তম সুবিধা কার্ড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়, সহ-সম্পাদক রানা মিত্র, কোষাধ্যক্ষ বাসবদত্তা চট্টোপাধ্যায়, অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী, কুশল চক্রবর্তী, লাবণী সরকার, দেবদূত ঘোষ, আবীর চট্টোপাধ্যায়-সহ কমিটির অন্যান্য পদাধিকারীরা।

বেসরকারি সংস্থার সাথে যুক্ত হলেন আর্টিস্ট ফোরাম। আর্টিস্ট ফোরামের উত্তম সুবিধা কার্ডের মাধ্যমে কী সুবিধা পেতে চলেছে সেই বিষয়ে জানা যায় শিল্পীরা এই কার্ডের মাধ্যমে ওষুধ কেনার সময় বিশেষ কিছু ছাড়পত্র পাবেন। এছাড়াও নির্দিষ্ট সময় অনুযায়ী রক্ত পরীক্ষা,স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রেও ছাড় পাবেন। আর্টিস্ট ফোরামের তরফ থেকে জানানো হয়েছে প্রতিটা শিল্পীকে এই কার্ড দেওয়া হবে। এই কার্ড প্রত্যেকটা শিল্পীকে দিতে কিছুটা সময় লাগতে পারে তাই যাতে সেই সময় শিল্পীদের কোন রকম অসুবিধা না হয় তাই জন্য তার বিকল্পও ভেবে রেখেছেন আর্টিস্ট ফোরাম। যেসকল প্রবীণ শিল্পীরা আপাতত সেভাবে কাজ করতে পারছেন না। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে সেই সকল শিল্পীরা এক্ষেত্রে বিশেষ সুবিধে পাবেন।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের