নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় বড়সড় রদবদলের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই উত্তপ্ত হয়ে উঠল টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর। বৃহস্পতিবার স্টুডিও ও সংলগ্ন এলাকায় দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। ইট-পাটকেল ও ডিম ছোড়াছুড়িকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় রিজেন্ট পার্ক থানার পুলিশ।
বুধবার বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী টলিপাড়ার পুরনো ফেডারেশন ভেঙে নতুন ‘ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশন’ গঠনের ঘোষণা করেন। তিনি জানান, বর্তমানে থাকা ২৬টি গিল্ডকে চারটি বিভাগে পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি টেকনিশিয়ানদের স্ক্রিনিং ব্যবস্থা চালুর কথাও বলেন। একই সঙ্গে পুরনো নেতৃত্বের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়। এই ঘোষণার পর থেকেই টলিপাড়াজুড়ে জোর আলোচনা শুরু হয়।

বৃহস্পতিবার সকালে টেকনিশিয়ান্স স্টুডিওতে একটি বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ, বৈঠক শুরু হওয়ার আগেই কয়েকজন সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরির চেষ্টা করেন। পরে স্টুডিও সংলগ্ন মাঠে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এক পক্ষ বিদায়ী নেতৃত্বের বিরুদ্ধে দীর্ঘদিন পদ আঁকড়ে থাকার অভিযোগ তোলে, অন্য পক্ষ পাল্টা রাজনৈতিক স্লোগান দিতে শুরু করে।
ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইট, পাটকেল ও ডিম ছুড়তে শুরু করে। ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর টেকনিশিয়ানদের একাংশ পুরনো নেতৃত্বের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।
পাশাপাশি টলিপাড়ার অচলাবস্থা কাটাতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপেরও আবেদন জানিয়েছেন তাঁরা। নতুন কনফেডারেশন গঠনকে কেন্দ্র করে তৈরি হওয়া এই সংঘাত আগামী দিনে টলিপাড়ার সাংগঠনিক রাজনীতিতে আরও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের