নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - বলিউড অভিনেতা সোহেল খান বর্তমানে রিয়্যালিটি শো ‘অ্যালায়েন্স'এর প্রতিযোগী। কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান। সেখানেই কথোপকথনের মাঝে বহু বছর আগের জেল জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন অভিনেতা। তার সেই মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সলমন জানান, বহু বছর আগে জেলে থাকার সময় খুব ছোট একটি ঘরে ৫০-৭০ জন বন্দিকে একসঙ্গে থাকতে হতো। একটি মাত্র ভারতীয় ধাঁচের শৌচাগার ছিল, তার পরিবেশও ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। তিনি বলেন, সেই সময়ের পরিস্থিতি তার কাছে খুবই কঠিন ছিল। এর আগে ২০০৮ সালের এক সাক্ষাৎকারেও তিনি বলেছিলেন, জেলে থাকার সময় সবচেয়ে বড় সমস্যা ছিল বাথরুমের অবস্থা।

সলমনের এই মন্তব্যের পাশাপাশি শোতে সোহেল খানের একটি আবেগঘন স্বীকারোক্তিও আলোচনায় এসেছে। তিনি জানান, ছোটবেলায় যৌন হেনস্তার শিকার হলেও দীর্ঘদিন কাউকে বিষয়টি বলতে পারেননি। বড় হওয়ার পর তিনি বাবার কাছে সব খুলে বলেন। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে সোহেল বলেন, লজ্জার কারণে এতদিন বিষয়টি নিজের মধ্যে চেপে রেখেছিলেন, যদিও তার কোনও দোষ ছিল না।

এই ঘটনার পর থেকেই সোহেল অভিভাবকদের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেন, সন্তানদের এমন পরিবেশ দিতে হবে যাতে তারা যেকোনও সমস্যার কথা নির্ভয়ে বাবা মাকে বলতে পারে। উল্লেখ্য, 'অ্যালায়েন্স' ২০২৬ সালে প্রাইম ভিডিওতে শুরু হওয়া একটি রিয়্যালিটি প্রতিযোগিতা, যেখানে টেলিভিশন, সিনেমা, ডিজিটাল মাধ্যম, ক্রীড়াজগতের পরিচিত মুখেরা বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে নিজেদের সেরাটা প্রমাণ করার লড়াইয়ে অংশ নিচ্ছেন।
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের