নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিপাড়া। রাহুলের শেষকৃত্যে হাজির ছিলেন টলিউডের একগুচ্ছ শীর্ষ নেতৃত্বরা। কারোর কাছে রাহুল ছিলেন সন্তান সমতুল্য , কারোর কাছে ছিলেন ভাতৃসম। তাই রাহুলের মৃত্যু স্বাভাবিকভাবে মানতে নারাজ তারা। গাফিলতির নিয়ে প্রশ্ন তুলেছেন তারকারা। ধারাবাহিকের ইউনিটের তরফে দেওয়া বয়ানের সঙ্গে ভিডিও ফুটেজের অসঙ্গতি ধরা পড়েছে। পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে টলিপাড়ার সিংহভাগ তারকারা। এবার রাহুলের মৃত্যুর বিচার চাইতে পথে নামার ডাক দিল আর্টিস্ট ফোরাম।
সূত্রের খবর , ইন্ডাস্ট্রির তরফেও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছে আর্টিস্ট ফোরাম।বুধবার রাতে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্সকে আইনি নোটিসও পাঠানো হয়েছে সংশ্লিষ্ট সংগঠনের তরফে। এবার রাহুলের মৃত্যুর বিচার চাইতে পথে নামার ডাক দিল টলিউড। শনিবার বিকেল চারটের সময় টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিল শুরু হবে। যেখানে থাকবেন টলিউডের খ্যাতনামা তারকারা। 'জাস্টিস ফর রাহুল' স্লোগান তুলে পথে নামার ডাক দেওয়া হয়েছে সকলকে।
বুধবার প্রিয়াঙ্কার তরফে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার কথা শোনা গেলেও এখনও কোনো FIR দায়ের করা হয়নি। তবে আইনি নোটিশ পাঠানো হয়েছে আর্টিস্ট ফোরামের তরফে। শনিবার বিকেলের এই মিছিলে উপস্থিত থাকবেন আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় , সৃজিত মুখোপাধ্যায় , ইন্দ্রাশিষ, অরিন্দম শীল , রানা সরকার। থাকতে পারেন শ্বাশ্বত চট্টোপাধ্যায় , রুদ্রনীল ঘোষও।
বিতর্কের আবহে বুধবার প্রথমবার মুখ খোলে ধারাবাহিকের প্রযোজনা সংস্থা। তাদের তরফে বলা হয়েছে , "এদিন শুটে ঠিক কী ঘটেছিল, তা সঠিকভাবে জানার জন্য ইতিমধ্যে শিল্পী ও কলাকুশলীদের সাথে কথা বলা শুরু করেছি আমরা। সকলেই একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন, সেই প্রেক্ষিতেই সকলের বক্তব্য সংগ্রহের জন্য আমরা আরও কয়েক দিন সময় চেয়ে নিচ্ছি। আমরাও তদন্ত চাই। কাদের বয়ানে অসঙ্গতি আছে দেখতে চাই। আমরা সবরকম জবাব দিতে প্রস্তুত। আমরা তদন্তে সবসময় সাহায্য করব।"
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের