নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রাণনাশের হুমকি পেলেন অভিনেতা সোহম চক্রবর্তী। পুরনো একটি ঘটনাকে কেন্দ্র করেই সোহমকে হুমকি দেন এক প্রযোজক। এই ঘটনাকে কেন্দ্র করেই আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।

মঙ্গলবার ১৯ মে রাতে তার কাছে একটি ফোন আসে যেখানে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ফোনটি করেন প্রযোজক তরুণ দাস যার সঙ্গে ২০১৮ সালের একটি বাংলা ছবিতে কাজ করার কথা ছিল সোহমের।

সোহম জানান মহুয়া চক্রবর্তী পরিচালিত একটি ছবিতে কাজ করার কথা ছিল। নিয়ম অনুযায়ী ১৫ লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয় অভিনেতাকে। কিন্তু কিছুদিন পর পরিচালক সোহমকে জানিয়েছিলেন প্রযোজকের ব্যবহার একেবারেই ভালো নয় তাই তিনি ছবি থেকে বেরিয়ে যাচ্ছেন।

এই প্রসঙ্গে প্রযোজক তরুণ দাসের দাবি, সোহমের থেকে বারবার ডেট চাওয়া হলেও তিনি ডেট দিতে পারেননি তাই ছবি তৈরি করা সম্ভব হয়নি। কিন্তু প্রযোজকের এই অভিযোগ অস্বীকার করে সোহম জানান তিনি এতটাও ব্যস্ত ছিলেন না যে ডেট দিতে পারতেন না। অভিনেতা জানান, টাকা দিতে রাজি না হওয়ায় খুব সম্প্রতি তিনি অফিসে হানা দেন। কিন্তু সোহম স্পষ্ট জানিয়ে দেন যে তিনি টাকা ফেরত দেবেন না।
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের