নিজস্ব প্রতিনিধি , ঢাকা - দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের ফাটল ভরাট করতে এবার ভারতীয় বোর্ডকে আনুষ্ঠানিক চিঠি পাঠাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টি নিয়ে ক্রিকেট মহলে গুঞ্জন শুরু হতেই মুখ খুলেছেন BCB-এর শীর্ষ কর্তারা। পুরোনো মান-অভিমান ভুলে মাঠের লড়াইয়ে ফেরার এই আহ্বান শেষ পর্যন্ত সফল হবে কি না, সেদিকেই তাকিয়ে ক্রিকেট প্রেমীরা।
IPL থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াসহ নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো - এই দুই ঘটনায় ভারত-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্কে ফাটল ধরেছিল। এখন সেই সম্পর্ক সারাতে উদ্যোগী হয়েছে BCB। ভারতের বিপক্ষে ঝুলে থাকা দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আশার কথা জানিয়েছেন ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস।

তাঁর মতে, সূচি অনুযায়ী সিরিজগুলো খেলা BCB-র ভবিষ্যৎ পরিকল্পনারই অংশ। গত বছর যে সিরিজটি হওয়ার কথা ছিল, তা এই বছরেই পুনরায় আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। বোর্ডের নিয়মিত যোগাযোগের কথা জানিয়ে নাফীস বলেন, 'যেকোনো বোর্ডের সঙ্গেই কিন্তু আমাদের কমিউনিকেশনগুলো খুব রেগুলারলি হয়'। অর্থাৎ, BCCI-এর সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমেই স্থগিত ম্যাচগুলো মাঠে নামানোর প্রক্রিয়া চলছে।
এদিকে আসন্ন নিউজিল্যান্ড সফরের প্রস্তুতির জন্য মিরপুরে ক্রিকেটারদের কঠোর অনুশীলন চলছে। তীব্র গরমকে উপেক্ষা করে ক্রিকেটাররা যেভাবে নিজেদের মানিয়ে নিচ্ছেন, তাতে সন্তোষ প্রকাশ করেছেন নাফীস। তাঁর দাবি, সাধারণত সিরিজের আগে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় না, কিন্তু এবার সেই সুযোগটি কোচিং স্টাফরা দারুণভাবে কাজে লাগাচ্ছেন। এখন স্কিল ও ফিল্ডিংয়ের পাশাপাশি ফিটনেস নিয়েও ঘাম ঝরাচ্ছেন লিটন-শান্তর দল।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের