নিজস্ব প্রতিনিধি , কলম্বো - এখনও জিম্বাবোয়ের সঙ্গে একটি ম্যাচ বাকি। এরই মধ্যে সুপার ৮ এর রাস্তা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। এখনও অবধি গোটা টুর্নামেন্টে অসাধারণ প্রদর্শন করেছেন সনথ জয়সূর্যের ছেলেরা। সুপার ৮ এ যাওয়ার আগে যখন সব ভুল শুধরে নেওয়ার পালা ঠিক তখনই বিরাট ধাক্কা খেল শ্রীলঙ্কা।
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মাথিশা পাথিরানা। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে দিলশান মদুশঙ্কাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার মাঝে পেশিতে টান ধরে পাথিরানার। পুরো ওভার বলও করতে পারেননি তিনি। মাত্র তিন বল করার পরেই অস্বস্তি শুরু হয় তাঁর। বুধবার একটি বিবৃতিতে তাঁর ছিটকে যাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
অস্ট্রেলিয়ার ম্যাচের মাঝেই বাঁ পা চেপে ধরে বসে পড়েন। শুরুতে ধারাভাষ্যকারেরা মনে করেছিলেন হ্যামস্ট্রিংয়ে কোনও সমস্যা হয়েছে। পরে জানা গিয়েছে, পেশি ছিঁড়েছে। সঙ্গে সঙ্গে দলের চিকিৎসক মাঠে ছুটে আসেন। পাথিরানাকে ধরে ধরে মাঠের বাইরে বার করে আনা হয়। আয়ারল্যান্ড ও ওমান ম্যাচে তাকে দেখাও যায়নি।
জোরে বোলারের ছিটকে যাওয়ায় সমস্যায় রয়েছে কলকাতা নাইট রাইডার্সও। ১৮ কোটি টাকায় তাকে কিনেছে শাহরুখ খানের দল। চেন্নাইতে নিজেকে প্রমাণ করার পর শাহরুখের দলে যাওয়া বাকি। তবে এরই মাঝে চোট পাওয়ায় আইপিএল খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের