নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আর বাকি মাত্র একটি ম্যাচ। আহমেদাবাদে ভারত বনাম নিউজিল্যান্ড যুদ্ধে জয়ী দলকে বিশ্বকাপের বিজয়ী বলে ঘোষণা করা হবে। এরই মধ্যে সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন ৬ দেশের ৮ ক্রিকেটার। যেখানে ভারতীয়দের মধ্যে একমাত্র জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন। গত ২ টি ম্যাচে দুর্দান্ত খেলার পরই তালিকায় অন্তর্ভুক্ত হলেন তিনি।
প্রথমেই রয়েছেন ইংল্যান্ডের উইল জ্যাক্স। ইংল্যান্ডের অলরাউন্ডার ৮টি ম্যাচ খেলে ২২৬ রান করেছেন এবং ৯টি উইকেট নিয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সের জেরে ৪ টি ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। ভারত ম্যাচেও ভাল ব্যাটিং করছিলেন। স্ট্রাইক রেট ১৭৬.৫৬।
পাকিস্তানের শাহিবজাদা ফারহান। বিশ্বকাপে ৭টি ম্যাচ খেলে ৭৬.৬০ গড়ে ৩৮৩ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৬০.২৫। এক মাত্র ক্রিকেটার হিসাবে এ বারের বিশ্বকাপে একাধিক শতরানও করেছেন পাক ব্যাটার। দুটি অর্ধ শতরান সহ ১ টি শতরান করেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার এনগিডিও। ৭টি ম্যাচ খেলে প্রোটিয়া জোরে বোলার ১২টি উইকেট নিয়েছেন। ইকোনমি ৭.১৯ রান। কানাডার বিরুদ্ধে ৪ উইকেট নেন। আফগানিস্তানের বিরুদ্ধে ৩ উইকেট নেন। ভারতের বিরুদ্ধে উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছিলেন মাত্র ১৫ রান।
ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার রচিন রবীন্দ্র বিশ্বকাপে এখনও পর্যন্ত ৮টি ম্যাচ থেকে ১১টি উইকেট নিয়েছেন। ১২৮ রান করেছেন ব্যাট হাতে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৭ রানে ৪ উইকেট ও ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯ রানে ৩ উইকেট নেন তিনি।
আমেরিকার জোরে বোলার শ্যাডলে ফান শকউইক ৪টি ম্যাচ খেলে ১৩টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি খরচ করেছেন ৬.৮০ রান। ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে ৪ টি করে উইকেট নিয়েছিলেন আমেরিকার বোলার।
৩ টু ম্যাচ খেলেই এই তালিকায় রয়েছেন সঞ্জু স্যামসন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেছেন। এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৯ রানের ইনিংস খেলেন। চেন্নাইয়ে ভাল স্টার্ট দিয়েও বড় রান তুলতে পারেননি তিনি। এখনও অবধি ২৩২ রান করেছেন তিনি। পরপর দুই ম্যাচে ম্যান অফ দি ম্যাচের পুরস্কার জিতেই তালিকায় ঢুকে পড়েছেন। আহমেদাবাদে রান পেলে আরও যোগ্য দাবিদার হয়ে উঠবেন তিনি।
টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন নিউ জ়িল্যান্ডের সেইফার্টও। কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ৮টি ম্যাচ খেলে ৪৫.৬৬ গড়ে করেছেন ২৭৪ রান। তাঁর স্ট্রাইক রেট ১৬১.১৭। তিনটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। তার মধ্যে রয়েছে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৩ বলে ৫৮ রানের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম বিশ্বকাপের ৮টি ম্যাচে ২৮৬ রান করেছেন। ১টি উইকেটও নিয়েছেন। তিনটি অর্ধশতরান এসেছে মার্করামের ব্যাট থেকে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তার অপরাজিত ৮৬ রানকে প্রতিযোগিতার অন্যতম সেরা ইনিংস হিসাবে বিবেচনা করা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেও অপরাজিত ৮৬ রান করেছেন তিনি।
২২ গজের শত্রুতা ভুলে গভীর বন্ধুত্ব! কিউই তারকার ক্রিকেট বিদায়বেলায় মন ছুঁলেন বিরাট
আর ক্রিকেট খেলবেন না কেন্ উইলিয়ামসন
মিউনিখ থেকে দেশে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলেন কিংবদন্তি যশপাল রানা
মেক্সিকোর ২-০ গোলে জয়, বিশ্বকাপ শুরুর দিনেই মাঠ জুড়ে রেফারিং নিয়ে মহাবিতর্ক
ICC তালিকায় জোড়া ফরম্যাটে এক নম্বরে ভারত! এক ধাপ পিছিয়ে পাঁচে নামল পাকিস্তান
নিরাপত্তাই প্রথম অগ্রাধিকার! বিশ্বকাপের আগে ভিসা বিতর্কে মুখ খুললেন ট্রাম্প
সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে
পাশাপাশি প্রশ্ন উঠছে ফিফার নীরবতা নিয়েও
চলতি বছরের আইপিএলে মাত্র ১ টি ম্যাচ খেলেছিল অর্জুন। তাও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্লে অফ থেকে বেরিয়ে যাওয়ার পর। সেই ম্যাচে ১ টি উইকেটও নিয়েছিলেন অর্জুন। সম্পূর্ণ আইপিএলে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থের প্রমান দিলেন অর্জুন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও হন তিনি।
শনিবারে জাপানের কাকামিগাহারায় অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে জাপানকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণ দল। ম্যাচের প্রথম গোল করতে ভারতীয় তরুণরা বেশি সময় খরচ করেনি। প্রথম ৯০ সেকেন্ডের মধ্যেই তারা একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের নামে নানা অভিযোগ আসতে থাকে। এই প্রেক্ষিতে তদন্ত শুরুর নির্দেশ দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...