নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অঘটন ঘটতে পারত দ্বিতীয় দিনেই। প্রথম দিন হ্যাটট্রিক করেছিলেন রোমারিও শেফার্ড। এবার দ্বিতীয় দিন নেপালের কাছে হারের সম্মুখীন হতে গিয়েও বেঁচে গেল ইংল্যান্ড। ব্রিটিশদের দেওয়া ১৮৫ রান তাড়া করতে নেমে প্রায় জিতেই গেছিল নেপাল। শেষে মাত্র ৪ রানে জয় পেল হ্যারি ব্রুকদের দল। শেষ ওভারে দরকার ছিল ১০ রান। তবে সেই রান তুলতে ব্যর্থ নেপাল।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান করেছিল ইংল্যান্ড। শুরুটা যদিও ভাল হয়নি। রানে আউট হন ওপেনার ফিল সল্ট। তবে অপর ওপেনার জস বাটলার ও তিন নম্বরে নামা জেকব বেথেল বড় জুটি বাঁধেন। দ্রুত রান তোলেন তাঁরা। ১৭ বলে ২৬ রান করে আউট হন বাটলার। টম ব্যান্টন এদিন রান পাননি। বেথেল ৩৫ বলে ৫৫ রান করে আউট হন। ব্রুক ৩২ বলে ৫২ রান করেন। তাঁরা আউট হওয়ার পর মনে হচ্ছিল ১৮০ পেরোতে পারবেনা তারা। সেই রানকে ১৮৪ পর্যন্ত নিয়ে যান উইল জ্যাকস। ১৮ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন তিনি।
জবাবে রান তাড়া করতে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করে নেপাল। বিশেষ করে ওপেনার কুশল ভুরতেল প্রথম ওভার থেকে চালিয়ে খেলেন। ইংরেজ পেসারদের বিরুদ্ধে ভাল খেলছিলেন তিনি। ১৭ বলে ২৯ রান করেন কুশল। ২৯ বলে ৪৪ রান করা ঐরিকে সাজঘরে পাঠিয়ে ইংল্যান্ডকে খেলায় ফেরান কারন। লোকেশ বাম হাল ছাড়েননি। একার কাঁধে দলের রান টানতে থাকেন। একের পর এক বড় শট মারেন। অন্য প্রান্তে কোনো ব্যাটারের সঙ্গ পাননি। যদিও শেষে একার কাঁধে ম্যাচ জেতাতে পারেননি। ২০ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন লোকেশ।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের