69adb57fc3e08_IMG-20260308-WA0420
মার্চ ০৮, ২০২৬ রাত ১১:১৫ IST

টি টোয়েন্টি বিশ্বকাপ , ফাইনালে ফের স্বপ্নভঙ্গ নিউজিল্যান্ডের , তৃতীয়বার বিশ্বজয় করে রেকর্ড ভারতের

নিজস্ব প্রতিনিধি , আহমেদাবাদ - অপয়া আহেমেদাবাদে শাপমোচন হল ভারতের।  বিশ্বকাপ ফাইনালে চাপ সামাল দিতে পারল না নিউজিল্যান্ড। মেগা ফাইনালে প্রতিপক্ষদের দুরমুশ করে দিল ভারতীয় শিবির। তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে নজির গড়লেন সূর্যকুমার যাদবরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও ট্রফি জেতার নজির গড়ল ভারত। নেপথ্যে গোটা ভারতীয় দল। সঞ্জু , অভিষেক , ইশান , দুবের ব্যাটিংয়ের সঙ্গে অক্ষর , আর্শদ্বীপ , বুমরার বোলিং - সবটাই ছিল নজরকাড়া। ৯৬ রানে ফাইনাল জিতলেন অভিষেক শর্মারা।

গোটা টুর্নামেন্টে অধিনায়কের শান্ত থাকার পরও ট্রফি জিতল ভারত। রবিবার ফাইনাল , আহমেদাবাদের মাঠ সব অভিশাপ ঘুচিয়ে দিল ভারতীয় দল।। মেন্টর , কোচ হিসেবে ফের ফাইনাল জিতলেন গৌতম গম্ভীর। বলাবাহুল্য , একপেশে জয় পেল ভারত। নেপথ্যে ভারতীয় বোলাররা। ইংল্যান্ডের মত ফাইট দিতে পারল না নিউজিল্যান্ড। বিরাট মঞ্চে বুমরা কত বড় সম্পদ তার ফের প্রমাণ পেল ভারতীয় সমর্থকরা। বুঝিয়ে দিলেন , ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট।

সঞ্জুর কথাও না বললেই নয়। শুরুর দিকে বসে থেকে এমনভাবে দাঁড়ালেন যখন আর বেঞ্চের দিকে ঘুরে তাকাতে হবেনা তাকে। অন্যদিকে , আশা পূরণ করে ফাইনালে সমর্থকদের বিশ্বাস রাখলেন অভিষেক। ছন্দে থাকা ইশান বুঝিয়ে দিলেন কঠিন সময়ে কিভাবে রান করতে হয়। বুমরার সঙ্গে ফের সঙ্গ দিলেন আর্শদ্বীপ। যত দিন যাচ্ছে নিজের মান উন্নত করছেন। অক্ষরও মোক্ষম সময়ে উইকেট পেলেন। দুবে ফের প্রশংসা পাওয়ার যোগ্য। বাকিরা গোটা টুর্নামেন্টেই কন্ট্রিবিউট করেছেন। টুর্নামেন্টের সর্বাধিক উইকেট জসপ্রিত বুমরা ও ছন্দহীন বরুণ চক্রবর্তী। দুজনেই নিয়েছেন ১৪ টি করে উইকেট। হার্দিক অন্যান্য ম্যাচে দুই বিভাগেই ভাল করেছেন। তবে আমেরিকা ম্যাচ ছাড়া চূড়ান্ত ব্যর্থ সুর্যকুমার যাদব। প্রথমবার ব্যথিতার তকমা পেয়েও বিশ্বকাপ হাতে তুলছে কোনো ভারতীয় অধিনায়ক।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে আহমেদাবাদের পাটা পিচে বিপক্ষ বোলারদের ধূলিসাৎ করে দেন সঞ্জু স্যামসনরা। পরপর তিন ম্যাচে নিজেকে প্রমাণ করলেন সঞ্জু স্যামসন। ব্যাটে নেমে ৫ উইকেটের বিনিময়ে ২৫৫ রান তোলে ভারত। টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বেশি রানের নজির গড়ল ভারত।

শুরু থেকেই চালিয়ে খেলে ভারতীয় ব্যাটাররা। অভিষেক শর্মা দুরন্ত কামব্যাক করেন। ৫২ রান করেন তিনি। এরপর প্রতি আক্রমণ করেন ইশান। ৫৪ করেন তিনি। ছন্দের সঠিক ব্যবহার করলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। মারেন ৪ টি চার , ৪ টি ছয়। হার্দিক ১৮ করলেও দ্রুত গতিতে রান তুলতে পারেননি। সঞ্জু ৮৯ রানে ফের বাজে বলে উইকেট ছুঁড়ে দেয়। ৮ টি ছয় সহ ৫ টি চারের সাহায্যে করেন এই রান।

এরপর জিমি নিশম ১ ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচ কিছুটা ঘুরিয়ে দেন। তবে দুবে শেষ ওভারে সেই নিশমকে একাই বুঝে নেন। অনবদ্য ব্যাটিং  করেন তিনি। ফের নিজেকে বড় মঞ্চে প্রমাণ করলেন টিনাম। শেষ ওভারে নেন ২৪ রান। নিজে করেন ৮ বলে ২৬। দলের হয়ে ফের নিজের জাত চিনিয়ে দিলেন দুবে। নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন নিশম। তার এই ওভারটি না এলে ২৮০-২৯০ অবধি হতে পারত ভারতের।

এরপর ব্যাটে নেমে ইংল্যান্ডের মত লড়াই করতে পারল না নিউজিল্যান্ড। হল না এবারও আইসিসি ট্রফি জেতা।।ফের ফাইনালে এসে স্বপ্নভঙ্গ হল কিউইদের। শুরুতে মারতে থাকলেও ফিন অ্যালেনকে তুলে নেন অক্ষর। জীবনদান পেয়েও লাভ হয়নি। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরেন তিলক ভার্মা। এরপর থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে তারা। রচীনকে তুলে নেন বুমরা। অনবদ্য ক্যাচ ধরেন ইশান। ফিলিপসকে ফেরান অক্ষর। এরপর চ্যাপম্যানকে ফেরান হার্দিক। সাইফার্টের ক্যাচটি অনবদ্যভাবে তালুবন্দি করেন ইশান।

এরপরও ম্যাজিক থামেনি বুমরার। দুর্ধর্ষ বোলিং করেন তিনি। সঙ্গ দেন আর্শদ্বীপ সিং। তবে মাঝখান থেকে ড্যারেল মিচেলকে তুলে নেন অক্ষর। ফের বল তালুবন্দি করেন ইশান। স্যান্টনার ৩৫ বলে ৪৩ করলেও পাহাড় প্রমাণ রানের কাছে এটি ছিল একমগ জলের মত। নিশম , হেনরি , স্যান্টনারকে তুলে নেন বুমরা। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও হয়নি। জেকব ডাফির রূপে শেষ উইকেট নেন অভিষেক শর্মা। বাউন্ডারি লাইনে অনবদ্য ক্যাচ ধরেন তিলক ভার্মা।।

আরও পড়ুন

জীবন তো সবে শুরু হলো ভাই! উইলিয়ামসনের অবসরে আবেগঘন বার্তা বিরাট কোহলির
জুন ১২, ২০২৬

২২ গজের শত্রুতা ভুলে গভীর বন্ধুত্ব! কিউই তারকার ক্রিকেট বিদায়বেলায় মন ছুঁলেন বিরাট

২২ গজের দৌড়ে আর নেই উইলিয়ামসন , ক্রিকেট কে আলবিদা কেনের
জুন ১২, ২০২৬

আর ক্রিকেট খেলবেন না কেন্ উইলিয়ামসন

কিংবদন্তি যশপাল রানার অকাল প্রয়াণ , শোকস্তব্ধ ক্রীড়ামহল
জুন ১২, ২০২৬

মিউনিখ থেকে দেশে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলেন কিংবদন্তি যশপাল রানা

৩ লাল কার্ডের মহানাটক! দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর
জুন ১২, ২০২৬

মেক্সিকোর ২-০ গোলে জয়, বিশ্বকাপ শুরুর দিনেই মাঠ জুড়ে রেফারিং নিয়ে মহাবিতর্ক

বিশ্বকাপ প্রস্তুতির আগেই দারুণ সুখবর! ওডিআই র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরা ভারত, পিছল পাকিস্তান
জুন ১১, ২০২৬

ICC তালিকায় জোড়া ফরম্যাটে এক নম্বরে ভারত! এক ধাপ পিছিয়ে পাঁচে নামল পাকিস্তান

বিশ্বকাপ শুরুর মুখে ভিসা বিতর্কে আমেরিকা! কড়া অভিবাসন নীতি নিয়ে সমালোচনার জবাব ট্রাম্পের
জুন ১১, ২০২৬

নিরাপত্তাই প্রথম অগ্রাধিকার! বিশ্বকাপের আগে ভিসা বিতর্কে মুখ খুললেন ট্রাম্প

বিশ্বকাপের আগেই আমেরিকায় বড় কেলেঙ্কারি! ফাঁস হল মেসির ব্যক্তিগত তথ্য
জুন ১০, ২০২৬

সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিতর্ক! ফুটবলারদের দেহ তল্লাশি, আনা হল মাদক সন্ধানী কুকুরও
জুন ১০, ২০২৬

পাশাপাশি প্রশ্ন উঠছে ফিফার নীরবতা নিয়েও

ব্যাটে-বলে ঝড়! মুম্বই টি-টোয়েন্টি লিগে ম্যাচ জেতালেন অর্জুন
জুন ০৯, ২০২৬

চলতি বছরের আইপিএলে মাত্র ১ টি ম্যাচ খেলেছিল অর্জুন। তাও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্লে অফ থেকে বেরিয়ে যাওয়ার পর। সেই ম্যাচে ১ টি উইকেটও নিয়েছিলেন অর্জুন। সম্পূর্ণ আইপিএলে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থের প্রমান দিলেন অর্জুন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও হন তিনি।

বৈভবের ব্যাটিংয়ে মুগ্ধ নয় চ্যাপেল! 'অসুস্থ ক্রিকেটের প্রতিচ্ছবি', বিস্ফোরক গ্রেগ চ্যাপেল
জুন ০৯, ২০২৬

“১৫ বছরের নৈরাজ্যের অবসান”,বাংলার খেলাধুলায় নতুন যুগের ঘোষণা ক্রীড়ামন্ত্রীর
জুন ০৮, ২০২৬

‘আমি যেমন ছিলাম তেমনই থাকব’! অধিনায়ক হয়েই বার্তা শ্রেয়সের
জুন ০৮, ২০২৬

হ্যাটট্রিক তানি পুর্তির, জাপানকে উড়িয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ জিতল ভারত!
জুন ০৭, ২০২৬

শনিবারে জাপানের কাকামিগাহারায় অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে জাপানকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণ দল। ম্যাচের প্রথম গোল করতে ভারতীয় তরুণরা বেশি সময় খরচ করেনি। প্রথম ৯০ সেকেন্ডের মধ্যেই তারা একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়। 

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ আগরকর, শ্রেয়সকে নিয়ে স্পষ্ট বার্তা
জুন ০৬, ২০২৬

পালাবদল হতেই প্রশ্নের মুখে অভিষেকের সাধের ডায়মন্ড হারবার এফসি'র ভবিষ্যৎ
জুন ০৬, ২০২৬

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের নামে নানা অভিযোগ আসতে থাকে। এই প্রেক্ষিতে তদন্ত শুরুর নির্দেশ দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...