নিজস্ব প্রতিনিধি , পাল্লেকেলে - পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। ৫ বল বাকি থাকতে ২ উইকেটে বাজিমাত করল ব্রিটিশ বাহিনী। শতরান করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক হ্যারি ব্রুক। এই ম্যাচে হারের পর বিশ্বকাপের সেমি ফাইনালে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে গেল পাক বাহিনীর। পাকিস্তানের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.১ ওভারেই বাজিমাত করল ইংল্যান্ড।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ওপেনার শাহিবজাদা ফারহান ভাল ইনিংস খেলেন। ৭ টি চার ২ টি ছক্কার সাহায্যে করেন ৬৩ রান।সাইম আইয়ুব , সালমান আলী আঘা চূড়ান্ত ব্যর্থ। বাবর আজম ২৪ বলে ২৫ রানের ইনিংস খেলেন। ফখর জামান ২ টি ছক্কা , ২ টি চারের মাধ্যমে করেন ২৫ রান। শাদাব খান করেন ১১ বলে ২৩। মারেন ৪ টি চার। ইংল্যান্ডের হয়ে অনবদ্য বোলিং করেন লিয়ম ডসন। ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন ৩ টি উইকেট। ১৮ তম ওভারে দুর্দান্ত বোলিং করেন তিনি। এছাড়া ২ টি করে উইকেট নেন জেমি ওভারটন , জফ্রা আর্চার।
রান ডিফেন্ড করতে নেমে শুরুটা ভাল হয় পাকিস্তানের। প্রথম বলেই উইকেট দেন ফিল সল্ট। এরপর ২ রানে আউট হন জস বাটলার। দুজনকেই তুলে নেন শাহিন শাহ আফ্রিদি। এরপর এক নম্বরে বেথেলকে বসিয়ে নামেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। শুরু থেকেই নিজের মানসিকতা পরিষ্কার করে দেন। অযথা ঝুঁকি না নিয়ে দায়িত্বের সঙ্গে দলকে নেতৃত্ব দিলেন। বেথেল , ব্যানটন সকলেই ব্যর্থ। স্যাম কারণ ১৫ বলে ১৬ করেন। ১০ টি চার ও ৪ টি ছক্কার সঙ্গে শতরান পূরণ করে পরের বলেই উইকেট দেন ব্রুক। বোল্ড করেন শাহিন আফ্রিদি। উইল জ্যক্স মোক্ষম সময়ে ২৮ রানে নিজের উইকেট ছুঁড়ে দেন। শেষের দিকে রোমাঞ্চকর হয়ে ওঠে ম্যাচ। এগিয়ে এসে মারতে গিয়ে ৪ রান বাকি থাকতে উইকেট দেন জেমি ওভার্টন। স্ট্যাম্প করেন উসমান খান। শেষ ওভারে আর্চারের বাউন্ডারিতে জয়লাভ করে ইংল্যান্ড।
সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন দলের ব্রাজিলীয় তারকা রবসন দি সিলভা রবিনহো
গ্যালারি থেকে ভক্তের রহস্যময় আচরণের পরেই উইকেট হারান তিনি, যা নিয়ে চলছে জোর চর্চা
যা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করবে
নিজের দেশের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে মাঠে নামবেন না তিনি
ফুটবলে জয় থাকলেও ক্রিকেট নিয়ে তার দুশ্চিন্তা কাটছে না
শক্তিশালী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ভাবনাকে ঘিরে বর্তমানে সরগরম খেলার দুনিয়া
পুরো বিষয়ের সত্যতা যাচাইয়ে কোমর বেঁধে নেমেছে ICC-র দুর্নীতি দমন শাখা
প্রাক্তন এই জোরে বোলারের সংকটজনক পরিস্থিতির খবরে বর্তমানে গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে
এই মুহূর্তে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল নীল জার্সিধারীরা
ক্রিকেটকে দুনিয়ার আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার যে লড়াই তিনি শুরু করেছিলেন, তারই স্বীকৃতি দিল বিশ্ব ইকোনমিক ফোরাম
বিরাটের মতো হাই-প্রোফাইল খেলোয়াড়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন লাইক দেখে অনেকেই এখন তার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে মশকরা শুরু করেছেন
লাল-হলুদ সমর্থকদের একাংশের এমন কুরুচিকর আচরণের পর দুই প্রধানের কর্তাদের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই
কলকাতা নাইট রাইডার্স - ১৮০(২০)
গুজরাত টাইটান্স - ১৮১/৫(১৯.৪)
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচ
ক্রিকেট কানাডার প্রশাসনিক পরিচালনা নিয়ে ওঠা প্রশ্নগুলো এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন