নিজস্ব প্রতিনিধি , গুজরাত - এইডেন মার্করামদের মোকাবিলা করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। গোটা টুর্নামেন্টে ভাল খেলেও বৃহস্পতিবার আহমেদাবাদে মুখ থুবড়ে পড়ল তারা। গুরুত্বপুর্ণ ম্যাচে প্রোটিয়াদের কাছে কুপোকাত সাই হোপরা। ২৩ বল বাকি থাকতে ৯ উইকেটে জিতে ভারতের সেমি ফাইনালে যাওয়ার অঙ্ক সহজ করল ডেভিড মিলাররা।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ২০ ওভারে শেফার্ড ও হোল্ডারের দাপটে শেষমেষ ১৭৬ রান তোলে তারা। ব্যাটে নেমে ব্রেন্ডন কিং শুরুটা ভাল করলেও ২১ রানেই সাজঘরে ফেরেন। হোপ ৬ বলে ১৬ রানে আউট হন। মারতে গিয়ে উইকেট ছুঁড়ে দেন তারা। এরপরের সারির ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ। তবে পাওয়ার প্লেতে রান ছিল ভাল। ৭ উইকেট পড়ে যাওয়ার পর নামেন রোমারিও শেফার্ড। যেখান থেকেই শুরু হয় আসল লড়াই।
শেফার্ড হোল্ডার মিলে ওয়েস্ট ইন্ডিজকে লড়াকু জায়গায় পৌঁছে দেয়। একটা সময় ১৩০-১৪০ মনে হলে সেই রান গিয়ে দাড়ায় ১৭৬। অর্ধ শতরান করেন শেফার্ড। ৪ টি ছয় ও ৩ টি চারের মাধ্যমে করেন ৩৭ বলে ৫২। হোল্ডার ৪৯ রানে থেকেও নিজের জন্য ভাবেননি। রান নিতে গিয়ে ১৯.৫ নম্বর বলে আউট হন। এই রান আটকাতেও কঠিন লড়াইয়ের মুখে পড়বে ক্যারিবিয়ান শিবির। আবার দক্ষিণ আফ্রিকার কাছেও চ্যালেঞ্জ থাকবে বিপক্ষ স্পিনারদের সামলানো।
ব্যাটে নেমে এদিন রাম পেয়েছেন কুইন্টন ডি কক। এছাড়া ছন্দেই ছিলেন মার্করাম। ২৪ বলে ৪৭ রানে তাড়াহুড়ো করে অর্ধ শতরান পূরণের চক্করে নিজের উইকেট দিয়ে বসেন। মারেন ৪ টি চার ৪ টি ছয়। এছাড়া একপ্রান্ত থেকে মার্করাম দুর্দান্ত ইনিংস খেলেন। ৭ টি চারসহ ৪ টি ছক্কার সঙ্গে ৪৬ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে ছিলেন রায়ান রিকলটন। করেন ৪৫ রান। মারেন ৪ টি চারসহ ২ টি ছক্কা। ওয়েস্ট ইন্ডিজের কোনো বোলারই এদিন দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলতে পারেননি।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের