নিজস্ব প্রতিনিধি, কলম্বো – আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরশত্রু ভারত ও পাকিস্তান। সলমান আলি আঘাদের ঘায়েল করতে প্রস্তুত টিম ইন্ডিয়া। অন্যদিকে ছেড়ে দেওয়ার পাত্র নয় পাকিস্তানও। নিজের সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়তে মরিয়া সলমান আলি আঘারা। যদিও ভারতের সামনে বার বার অসহায় ভাবে আত্মসমর্পণ করেছে পাকিস্তান।
ভারতের ঈশান কিষাণ, তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়ারা যেমন অনবদ্য ফর্মে রয়েছে, তেমনই পাক ওপেনার শাহিবজাদা ফারহান, উসমান তারিকের পারফরম্যান্স নজরকাড়া, যা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৮ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এর মধ্যে ৬ বার জয় পেয়েছে ভারত ও মাত্র ১ বার জিতেছে পাকিস্তান। ১ টি ম্যাচ অমীমাংসিত।
তবে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। বাধা হয়ে দাঁড়াতে পারে খলনায়ক বৃষ্টি। শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ১৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলম্বোয়। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ২৪ কিলোমিটার। সন্ধ্যা ৭টায় কলম্বোর আর. প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাক মহারণ। নিয়ম অনুযায়ী ম্যাচের ৩০ মিনিট আগে অর্থাৎ, ৬.৩০ মিনিট নাগাদ টস হবে।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা