নিউজ ডেস্ক - তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর এ বছর প্রথম জন্মদিন উদ্যাপন করলেন ‘তলপতি’ বিজয়। ৫২ বছরে পা দেওয়া এই অভিনেতা-রাজনীতিবিদকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের নানা প্রান্তের অনুরাগী ও শুভানুধ্যায়ীরা। এমনকি প্রধানমন্ত্রী 'নরেন্দ্র মোদীও' তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। তবে এই সাফল্যের পিছনে যে দীর্ঘ সংগ্রাম ও মানসিক চাপ লুকিয়ে ছিল, তা সম্প্রতি এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন বিজয়ের মা শোভা চন্দ্রশেখর।

রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বিজয়কে নানা সমালোচনা ও কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাই নয়, ব্যক্তিগত জীবনেও কঠিন সময়ের সম্মুখীন হন তিনি। নির্বাচনের আগে স্ত্রী সঙ্গীতার সঙ্গে বিচ্ছেদের মামলা এবং পারিবারিক দূরত্ব নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছিল। এই পরিস্থিতির মধ্যেই নির্বাচনী প্রচার, রাজনৈতিক লড়াই এবং জনসংযোগের দায়িত্ব সামলাতে হয়েছে তাকে, যা মানসিকভাবে যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল।

এই প্রসঙ্গেই শোভা চন্দ্রশেখর জানান, ছেলের নতুন পথচলা নিয়ে তিনি সবসময় উদ্বিগ্ন থাকতেন। তার কথায়, অভিনয় এবং রাজনীতি সম্পূর্ণ ভিন্ন দুই ক্ষেত্র। তাই বিজয় কীভাবে এই নতুন দায়িত্ব সামলাবেন, তা নিয়ে তিনি চিন্তায় ছিলেন। শোভা বলেন, নির্বাচনের আগে ছেলেকে প্রায়ই চিন্তিত ও মানসিক চাপে থাকতে দেখেছেন। অনেক সময় তাকে একাই সমস্ত প্রতিকূলতার মোকাবিলা করতে হয়েছে, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছিল। তবে নিজের ভয় বা উদ্বেগ কখনও ছেলের সামনে প্রকাশ করেননি তিনি।

তবে সমস্ত বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত বিজয় নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন বলেই মনে করেন তার মা। শোভার মতে, রাজনৈতিক জীবনে যে সমালোচনা ও বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে, তা অনেকটাই তার অভিনয় জীবনের শুরুর দিকের সংগ্রামের কথা মনে করিয়ে দেয়। কিন্তু প্রতিবারই নেতিবাচক মন্তব্যকে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে গিয়েছেন বিজয়। সেই কারণেই আজ তিনি শুধু জনপ্রিয় অভিনেতা নন, একজন সফল রাজনৈতিক নেতাও হিসেবে নিজের জায়গা তৈরি করতে পেরেছেন।
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ঘিরে নতুন বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া।
শাস্ত্রীয় সঙ্গীতের শুদ্ধতা বজায় রেখেও সময়ের সঙ্গে তাল মেলানোর বার্তা সেতারবাদকের
বিহারের বেলসান্ড গ্রামে ধারালো অস্ত্র নিয়ে হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে অভিনেতার দাদা
ফাদার্স ডে উপলক্ষে স্বামী পরমব্রত চট্টোপাধ্যায় এবং ছেলে নিষাদকে নিয়ে একগুচ্ছ আবেগঘন ছবি ও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পিয়া চক্রবর্তী।
রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই নানা বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
এই পরিস্থিতির মধ্যেই মেয়ে মীরাকে নিয়ে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী অহনা দত্ত।
দেবলীনা নন্দী একটি ফেসবুক লাইভে হাজির হয়ে স্বামী প্রবাহ নন্দী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন গায়িকা।
২০২৩ সালে কানাডায় নিজের বাড়ির বাইরে গুলিচালনার ঘটনাকে ঘিরে আবারও আলোচনায় উঠে এলেন জনপ্রিয় পঞ্জাবি গায়ক ও অভিনেতা গিপ্পি গ্রেওয়াল।
টলিউডের নতুন ছবি ‘অভিমান’ মুক্তির প্রথম দিনেই তৈরি হয়েছে বিতর্ক।
শাহিদ কাপুর, রাশ্মিকা মন্দানা ও কৃতি শ্যানন অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ককটেল ২’ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে।
কঙ্গনা রানাওয়াত অভিনীত এবং মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পেতে ব্যর্থ হয়েছে
মেট গালা ২০২৬-এ অংশ নিতে নিউ ইয়র্ক যাওয়ার সময় তার টিমের কাছে থাকা প্রায় ১.৩৫ কোটি টাকা মূল্যের দুটি হিরে ও পান্নাখচিত কানের দুল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।
অভিনেত্রী প্রীতি জ়িন্টার অভিযোগ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার মুখাবয়ব, নাম ও পরিচয় ব্যবহার করে এআই-নির্মিত একাধিক কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা তার অনুমতি ছাড়াই তৈরি ও প্রচার করা হচ্ছে।
ছবিতে মেয়ের অভিনয় দেখে যেমন উচ্ছ্বাস প্রকাশ করেন মধুমন্তী, তেমনই মা-মেয়ের সাজপোশাকের তুলনা টেনে সমালোচনার ঝড়ও ওঠে নেটমাধ্যমে।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে প্রবাহ নন্দী নিজের অবস্থান তুলে ধরার কয়েক দিনের মধ্যেই বারুইপুর আদালতে গার্হস্থ্য হিংসার অভিযোগে মামলা দায়ের করেছেন দেবলীনা।
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল