নিউজ ডেস্ক - সঙ্গীত কখনও স্থির নয়,সময়ের সঙ্গে তার ভাষা,উপস্থাপনা ও গ্রহণের ধরন বদলাতেই থাকে। তাই শাস্ত্রীয় সঙ্গীতের মূল ভিত্তি ও ঐতিহ্য অটুট রেখেই নতুন প্রজন্মের কাছে পৌঁছতে আধুনিক ভাবনার প্রয়োজন রয়েছে বলে মনে করেন বিশিষ্ট সেতারবাদক পূর্বায়ন চট্টোপাধ্যায়। তার মতে,জেন জি-র বিশ্বমুখী জীবনযাপন ও সংস্কৃতির সঙ্গে সঙ্গীতকেও তাল মিলিয়ে এগোতে হবে।
শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাকরণ ও ঐতিহ্যকে সম্মান করেও সময়ের সঙ্গে পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে মনে করেন সেতারবাদক পূর্বায়ন চট্টোপাধ্যায়। সম্প্রতি গ্র্যামি জয়ী গিটারবাদক মার্ক লেটিয়ারির সঙ্গে যৌথভাবে ‘ফেদার্ড ক্রিয়েচার্স’ অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। পূর্বায়নের মতে,সঙ্গীতের বিবর্তন স্বাভাবিক এবং বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন থেকেই নতুন ধারার সৃষ্টি হয়। জেন জি প্রজন্মের জীবনযাপন ও সংস্কৃতিতে বিশ্বজনীন প্রভাব থাকায় তাদের কাছে পৌঁছতে সঙ্গীতকেও নতুন আঙ্গিকে নিজেকে তুলে ধরতে হবে। পাশাপাশি রিল ও ডিজিটাল মাধ্যমকে তিনি ইতিবাচকভাবেই দেখেন কারণ এর মাধ্যমে নতুন শিল্পীরাও দ্রুত বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন।
সেতারবাদক পূর্বায়ন চট্টোপাধ্যায়ের মতে,সময়ের সঙ্গে বদলালেও সঙ্গীতের মূল লক্ষ একটাই,মানুষের সঙ্গে যোগ তৈরী করা। আর সেই লক্ষেই নতুন প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে সঙ্গীতকে।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের