নিউজ ডেস্ক - মেট গালা ২০২৬-এ অংশ নিতে নিউ ইয়র্ক যাওয়ার সময় তার টিমের কাছে থাকা প্রায় ১.৩৫ কোটি টাকা মূল্যের দুটি হিরে ও পান্নাখচিত কানের দুল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্তও শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৯ এপ্রিল নিউ ইয়র্কে অনুষ্ঠিত মেট গালায় যোগ দেওয়ার জন্য রিয়া কাপুর তার টিম নিয়ে মুম্বই থেকে রওনা দেন। অনুষ্ঠানের জন্য মুম্বইয়ের দুই স্বনামধন্য সংস্থা— মেহতা জুয়েলার্স এবং গোয়েঙ্কা জুয়েলার্সের কাছ থেকে বিশেষভাবে ভাড়া নেওয়া হয়েছিল দুটি মূল্যবান কানের দুল। গয়নাগুলি নিরাপদে বহনের দায়িত্বে ছিলেন রিয়ার দীর্ঘদিনের মেকআপ আর্টিস্ট সাভলিন সিং।

এরপর ২৮ এপ্রিল নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে রিয়া ও তার টিম দ্য পিয়ের হোটেলে ওঠেন। সেখানে গয়নাগুলি ব্যবহারের প্রস্তুতি চলাকালীন বাক্স খুলে দেখা যায়, দুটি কানের দুলই নিখোঁজ। অভিযোগ অনুযায়ী, গয়নাগুলি সাভলিন সিংয়ের হ্যান্ডব্যাগে রাখা ছিল। ফলে কখন এবং কীভাবে সেগুলি উধাও হল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

চুরি যাওয়া গয়নার মধ্যে একটি ছিল মেহতা জুয়েলার্সের ৬৬ লক্ষ টাকা মূল্যের হিরে ও পান্নাখচিত সোনার কানের দুল। অন্যটি ছিল গোয়েঙ্কা জুয়েলার্সের ৬৯ লক্ষ টাকা মূল্যের জাম্বিয়ান পান্না বসানো সোনার কানের দুল। সব মিলিয়ে নিখোঁজ গয়নার মোট মূল্য প্রায় ১.৩৫ কোটি টাকা বলে জানা গিয়েছে। বিষয়টি সামনে আসতেই গয়না শিল্প মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার পর মুম্বইয়ে ফিরে সাভলিন সিং সাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা 'বিএনএস'-এর ৩০৩ '২' ধারায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ। তদন্তকারীরা এখন মুম্বই বিমানবন্দর, এমিরেটসের উড়ান, দুবাই ট্রানজিট এবং নিউ ইয়র্কের হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। পুলিশের প্রাথমিক ধারণা, যাত্রাপথের কোনও এক পর্যায়েই চুরির ঘটনা ঘটেছে। তবে ঠিক কোথায় এবং কার হাত ধরে কোটি টাকার এই গয়না উধাও হল, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই জোরদার তদন্ত চলছে।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের