নিজস্ব প্রতিনিধি, টেক্সাস - স্ত্রী-সন্তানের সামনে এক ভারতীয়কে খুন করে আমেরিকান যুবক। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। অভিবাসনের বৈধ কাগজপত্র নেই অভিযুক্তের কাছে। এবার এই নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের হুঙ্কার দিয়েছেন তিনি।
সূত্রের খবর, কিউবার নাগরিক অভিযুক্ত। কিউবা থেকে আমেরিকায় এসেছিলেন। তবে অভিযুক্তের কাছে অভিবাসনের বৈধ কাগজপত্র নেই বলে অভিযোগ। এর আগে শিশুনিগ্রহ, গাড়ি চুরির মতো অপরাধের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও হয়েছিলেন তিনি। কিন্তু বাইডেন সরকারের আমলে জামিন পেয়ে গিয়েছিলেন অভিযুক্ত।
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, “চন্দ্র নাগামাল্লাইয়াহর খুনের সাংঘাতিক খবরটা আমি শুনেছি। ডালাসে তিনি এক জন সম্মানীয় ব্যক্তি ছিলেন। স্ত্রী এবং সন্তানের সামনে তাঁর মাথায় কেটে নেওয়া হয়েছে। কাজটা করেছেন এক অবৈধ অভিবাসী, যিনি কিউবা থেকে এখানে এসেছিলেন। কখনও তাঁর এখানে ঢুকতে পারার কথা ছিল না। এর আগেও লোকটি শিশুনিগ্রহ, গাড়ি চুরির মতো অপরাধের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। জো বাইডেনের অপদার্থ সরকার তাঁকে আটকে রাখতে পারেনি।“
মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, “অবৈধ অভিবাসীদের নিয়ে নরম হওয়ার দিন এখন শেষ, নিশ্চিন্ত থাকুন। আমার প্রশাসনের আধিকারিকেরা ভাল কাজ করছেন। আমেরিকাকে আবার আমরা নিরাপদ, সুরক্ষিত করে তুলব। এই অপরাধী আমাদের হেফাজতে রয়েছে। খুনের অভিযোগে তাঁর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।“
উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে টেক্সাসের ডালাসে রাস্তার ধারের একটি ছোট হোটেলে। মৃতের নাম চন্দ্র নাগামাল্লাইয়াহ (৫০)। কর্নাটকের বাসিন্দা। তাঁর সঙ্গেই থাকেন তাঁর স্ত্রী এবং ১৮ বছর বয়সি পুত্র। ওয়াশিং মেশিন ব্যবহার করা নিয়ে এক আমেরিকান যুবকের সঙ্গে বিবাদ শুরু হয় চন্দ্র নাগামাল্লাইয়াহের। তখনই তাঁকে আচমকা ছুরি দিয়ে আমেরিকান যুবক আঘাত করে বলে অভিযোগ।
পর পর কয়েকবার ছুরি দিয়ে ভারতীয় প্রৌঢ়কে কোপায় অভিযুক্ত। ভারতীয় প্রৌঢ়ের মাথা কেটে নিয়ে ছিন্ন মুন্ডে লাথি মারার অভিযোগ উঠেছে। এরপর পার্কিং লট দিয়ে পালানোর সময় অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। অভিযুক্ত ৩৭ বছরের ইয়োরডানিস কোবোস-মার্টিনেজ।
সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে ভারতীয় দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, “চন্দ্র নাগামাল্লাইয়াহ-র দুর্ভাগ্যজনক মৃত্যুতে আমরা সমবেদনা জানাচ্ছি। চন্দ্র ভারতীয়। ডালাসে কর্মস্থলে তাঁকে নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়েছে। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। সম্ভাব্য সকল সহযোগিতা করা হচ্ছে। এখন ডালাস পুলিশের হেফাজতে অভিযুক্ত। বিষয়টির দিকে আমরা নজর রাখছি।“
ইরানের কাছে জবাবদিহি চাইল কেন্দ্র
হরমুজ প্রণালী বন্ধে কড়া বার্তা তেহরানের
শুক্রবার সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
হামাসের সঙ্গে পাকিস্তানের লস্কর এ তাইবার সঙ্গে যোগসূত্র রয়েছে বলে দাবি জানিয়েছে ইজরায়েল
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন
শুক্রবার বৈঠকে বসতে চলেছে ইসরায়েল - লেবানন
পাকিস্তানে তীব্র জ্বালানি সঙ্কট
নতুন করে যুদ্ধের ঘন কালো মেঘ ছেয়ে গেছে মধ্যপ্রাচ্যের আকাশে
ইতিমধ্যেই হরমুজে নামানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ
একই ওষুধ দিয়ে একাধিক শিশুকে ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে
মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার নয়া মোড়
আমেরিকাকে সাহায্য করার অভিযোগ উঠেছে এই দেশগুলির বিরুদ্ধে
হরমুজ অবরোধের সিদ্ধান্তকে কঠোরভাবে বাস্তবায়িত করার চেষ্টা চালানো হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন