68bfa7982f146_WhatsApp Image 2025-09-09 at 9.35.06 AM
সেপ্টেম্বর ০৯, ২০২৫ সকাল ০৯:৩৬ IST

তারুণ্যের আগুনে নতজানু ওলি সরকার, সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু – তরুণ প্রজন্মের আগুনে নতজানু নেপাল সরকার। সে দেশের সরকারের বিরুদ্ধে ২৬ টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিষিদ্ধ, দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে। রক্তক্ষয়ী সংঘর্ষে মৃত্যু হয়েছে ২১ জনের। আহত ৪০০-র বেশি। অবশেষে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ওলি সরকার।

সরকারের তরফ থেকে জানানো হল, সোশ্যাল মিডিয়ার উপর যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। নেপালের তথ্য ও সম্প্রচার মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং জানিয়েছেন, সরকারের তরফে রাতে জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক করা হয়েছিল। সেখানেই সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংসদ ভবনে ঢুকে ভাঙচুর চালায় উন্মত্ত জনতা। ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কাচের দরজা-জানলা লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে ক্ষুব্ধ জনতা। সদ ভবনের কারিডর থেকে ছাদ, সবই এখন তরুণ প্রজন্মের দখলে। হামলার জেরে নষ্ট হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ সরকারি নথি। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় সেনা। বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় ২১ জনের। আহত ৪০০-র বেশি। কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে প্রশাসন। চাপের মুখে পদত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। নেপালের কেপি শর্মা ওলির পদত্যাগের দাবি জানিয়েছে উন্মত্ত জনতা।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া সংস্থাগুলির বিরুদ্ধে নেপাল প্রশাসনের সঙ্গে সরকারি ভাবে নথিবদ্ধ না করার অভিযোগ উঠেছে। ৭ দিনের ডেডলাইন দেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ ২৬ টি সোশ্যাল মিডিয়া সংস্থাকে। কিন্তু তা মেনে চলা হয়নি। এরপরই নিষিদ্ধ করে দেওয়া হয় ২৬ টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তালিকায় রয়েছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স, লিঙ্কডইন, রেডিট, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট-র মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।

নেপালের সুপ্রিম কোর্ট জানিয়েছে, অবাঞ্ছিত কনটেন্টে নজরদারি চালানোর জন্য আগে সমস্ত দেশীয় ও বিদেশি অনলাইন প্ল্যাটফর্মগুলিকে সরকারের সঙ্গে নথিবদ্ধ হতে হবে। অন্যদিকে বিরোধীদের দাবি, কোনওভাবেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিবাদ না করতে পারে বিরোধীরা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ ২৬ টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধের মতো সিদ্ধান্তে প্রবল সমালোচনার মুখে পড়েছে নেপাল সরকার।

আরও পড়ুন

সন্তানদের সামনেই বিদেশিনীকে গণধর্ষণ, ২ দোষীর মৃত্যুদণ্ড বহাল রাখল উচ্চ আদালত
জুন ০৪, ২০২৬

বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ১১ আবাসিকের
জুন ০৪, ২০২৬

ফের ইউক্রেনে পুতিনের ভয়াবহ হামলা! ৬৫৬ ড্রোন ও ৭৩ ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত ১৩, আহত শতাধিক
জুন ০২, ২০২৬

আমেরিকায় ‘অপারেশন চেকমেট’! অবৈধ বসবাসের অভিযোগে গ্রেফতার ৩০ ভারতীয়, শুরু বিতাড়ন প্রক্রিয়া
জুন ০২, ২০২৬

মানুষের আয়ু হবে ১৫০ বছর! অমরত্বের খোঁজে ২.৪৭ লক্ষ কোটি টাকার প্রজেক্ট পুতিনের
জুন ০১, ২০২৬

সাতপাক ঘুরে মধুচন্দ্রিমায় রওনা,হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত পাইলটের
জুন ০১, ২০২৬

৪৪ বছর পর ফের বেউফোর্ট দুর্গে ইজরায়েলের পতাকা, দক্ষিণ লেবাননে বড় সামরিক সাফল্যের দাবি
মে ৩১, ২০২৬

পালানোর চেষ্টা ব্যর্থ! মার্কিন হামলায় সমুদ্রে ধ্বংস মাদক পাচারকারী ভেসেল
মে ৩১, ২০২৬

জল-গ্যাস-বিদ্যুতের ত্রিমুখী সঙ্কটে ফুঁসছে করাচি! রাস্তায় নেমে বিক্ষোভ, চরম ভোগান্তিতে লক্ষ মানুষ
মে ৩১, ২০২৬

ডিভোর্সের বদলা নিতে এআই-এর নোংরা খেলা! প্রাক্তন স্ত্রীর ‘ডিপফেক’ ছবি ছড়িয়ে শ্রীঘরে নামী প্রযোজক
মে ২৯, ২০২৬

কর্মস্থলে বুনো ভল্লুকের থাবায় পিষে গেল স্বপ্ন! কানাডায় মর্মান্তিক মৃত্যু ভারতীয় মার্শাল আর্ট তারকার
মে ২৯, ২০২৬

ফের রক্তাক্ত লেবানন! নেতানিয়াহুর হুঁশিয়ারির রাতেই ইজরায়েলি হামলায় মৃত ৩১
মে ২৮, ২০২৬

TV 19 Network NEWS FEED

সৌদিতে ৮০০০ সেনাসহ যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান! মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ

সৌদিতে ৮০০০ সেনাসহ যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান! মধ্...

সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা

তুরস্কে রেস্তরাঁয় বন্দুকবাজের তাণ্ডব! গুলিতে নিহত অন্তত ৪, পলাতক হামলাকারী

তুরস্কে রেস্তরাঁয় বন্দুকবাজের তাণ্ডব! গুলিতে নিহত...

খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮

ইরানে বিষ্ণু মন্দিরের সন্ধান! অমিতাভ বচ্চনের তথ্য প্রকাশে শোরগোল নেটদুনিয়া

ইরানে বিষ্ণু মন্দিরের সন্ধান! অমিতাভ বচ্চনের তথ্য...

ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন

গুগল-মেটার ওপর এবার ইরানি কোপ! হরমুজের ইন্টারনেট তার অবরুদ্ধ করার হুমকি ইরানের

গুগল-মেটার ওপর এবার ইরানি কোপ! হরমুজের ইন্টারনেট ত...

‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...

মস্কোর আকাশে ইউক্রেনীয় ড্রোনের ঝাঁক! রাতভর হামলায় তছনছ বিমানবন্দর, মৃত ৩

মস্কোর আকাশে ইউক্রেনীয় ড্রোনের ঝাঁক! রাতভর হামলায়...

জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...