নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মুক্তি পেল সানি দেওল অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘বাটোয়ারা ১৯৪৭’এর ট্রেলার। ১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে তৈরি এই ছবিতে মানবতা, পরিবার, সাম্প্রদায়িক সম্প্রীতির গল্প তুলে ধরা হয়েছে। ট্রেলারের শুরুতেই ভারতের স্বাধীনতার আনন্দ দেখানো হলেও, এরপরই দেশভাগের কারণে মানুষের জীবনে নেমে আসা ভয়, হিংসা , ঘরছাড়া হওয়ার কষ্ট ফুটে ওঠে।

ট্রেলারে দেখা যায়, সানি দেওলের চরিত্র তার স্ত্রী প্রীতি জিন্টা ও ছেলেকে নিয়ে পাকিস্তানের লাহোরে নতুন বাড়িতে ওঠেন। সেখানে তাদের স্বাগত জানান আলি ফজল। কিন্তু নতুন বাড়ির উপরের তলায় বহু বছর ধরে বসবাস করছেন এক হিন্দু বৃদ্ধা, যার চরিত্রে অভিনয় করেছেন শাবানা আজমি। তিনি নিজের বাড়ি ছেড়ে যেতে অস্বীকার করেন, নিজের ঘরেই পূজা চালিয়ে যান। এই ঘটনাকে ঘিরেই এলাকায় উত্তেজনা তৈরি হয়।

পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠলেও সানি দেওলের চরিত্র শাবানা আজমির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ট্রেলারের অন্যতম আকর্ষণ তার সংলাপ 'তিনি হিন্দু নন, তিনি একজন মা। মাকে হিন্দু-মুসলিমে ভাগ করা যায় না।' এই সংলাপের মাধ্যমে ছবির মূল বার্তা, অর্থাৎ মানবতা ও ভালোবাসার গুরুত্ব তুলে ধরা হয়েছে। ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যেও ছবিটি নিয়ে আগ্রহ আরও বেড়েছে।

এই ছবির মাধ্যমে পাঁচ বছরেরও বেশি সময় পর অভিনয়ে ফিরছেন প্রীতি জিন্টা। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান এবং গানের কথা লিখেছেন জাভেদ আখতার। সম্প্রতি সানি দেওল জানান, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) কোনও কাটছাঁট ছাড়াই ছবিটিকে 'এ' সার্টিফিকেট দিয়েছে। পরিচালক রাজকুমার সন্তোষীর সঙ্গে সানি দেওলের বহু বছর পর এই পুনর্মিলনের ছবি ‘বাটোয়ারা ১৯৪৭’ আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
আকাঙ্ক্ষার দাবি, তার তৃতীয় গোপন তথ্য সামনে এলে তিনি এবং তার পরিবার বড় সমস্যার মুখে পড়তে পারেন
ছেলের গায়ের রং ও চেহারা নিয়ে অপমানজনক মন্তব্য দেখে চুপ থাকেননি অভিনেত্রী মানসী সেনগুপ্ত
অভিনেত্রী ময়না বন্দ্যোপাধ্যায়ের একটি ফেসবুক পোস্টকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
ভারতীয় সঙ্গীত রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল সিজন ১৬ এর বিজয়ী হলেন ওডিশার প্রতিভাবান গায়িকা জ্যোতির্ময়ী নায়ক
‘ছবিওয়ালা’ মুক্তির পর রাহুলের শেষবারের মতো দেওয়া প্রতিক্রিয়া সামনে এসেছে, যা আবেগঘন করে তুলেছে তার অনুরাগীদের
বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুর এবং ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে ঘিরে নতুন করে শুরু হয়েছে প্রেমের জল্পনা
নিট বিতর্ক এবং ছাত্র আন্দোলনের আবহে তিনি মেলোনির একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করেন
সোনাক্ষী সিনহা প্রথম থেকেই পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে নিজের মত প্রকাশ করেন
মধ্যরাতে হাওড়া ব্রিজে বিজয় সেতুপতি-সাই পল্লবীর গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং
বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের পরিবারে এসেছে নতুন সদস্য
২০২৫ সালে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক নিয়ে বিচ্ছেদের জল্পনা বারবার শিরোনামে আসে
শাহরুখ খানের নামে একটি ভুয়ো সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়েছিল তিনি আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন
যন্তর মন্তরে চলা ছাত্র আন্দোলনে 'ককরোচ জনতা পার্টি' কে ঘিরে অভিনেত্রী আকাঙ্ক্ষা পুরী একটি বিস্ফোরক দাবি করেছেন
বিক্ষোভে নীরব বিজেপি বিধায়ক রূপা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের