নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত পোস্টার হাতে দেখা যাওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দিল্লিতে পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে আয়োজিত একটি মিছিলে তিনি অংশ নেন। সেই সময় তার হাতে থাকা একটি পোস্টারে মোদীর বিকৃত কার্টুন দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তীব্র প্রতিবাদ জানায়। এই বিতর্কের মধ্যেই বিষয়টি নিয়ে নিজের মত প্রকাশ করেছেন অভিনেত্রী,নৃত্যশিল্পী মমতা শংকর।

মমতা শংকর বলেন, মানুষের প্রতি সম্মান দেখানো প্রত্যেকের দায়িত্ব। তার মতে, প্রধানমন্ত্রী যেই হন না কেন, তিনি একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে রয়েছেন। তাই কাউকে ছোট করা ঠিক নয়। তিনি আরও বলেন, দেশের দায়িত্ব সামলানো অত্যন্ত কঠিন কাজ। একটি পরিবার চালাতেই যেমন নানা সমস্যার মুখোমুখি হতে হয়, তেমনই একটি দেশ পরিচালনা করা আরও বড় দায়িত্ব। তার এই মন্তব্যের পর শ্রীলেখাকে ঘিরে বিতর্ক আরও জোরালো হয়েছে।

এদিকে, এই ঘটনার জেরে রাজ্যের ৬০টিরও বেশি থানায় শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে জানা গেছে। বিজেপির পক্ষ থেকে তার গ্রেফতারের দাবিও তোলা হয়েছে। তবে শ্রীলেখা দাবি করেছেন, পুরো ঘটনাটি ভুল বোঝাবুঝির ফল। তার অভিযোগ, মিছিলে কয়েকজন তরুণ তার সঙ্গে ছবি তুলতে এসে একটি পোস্টার হাতে দেন, আর না দেখেই তিনি সেটি ধরে ছবি তোলেন। এই ব্যাখ্যা সামনে এলেও তা অনেকের কাছে গ্রহণযোগ্য হয়নি।

শ্রীলেখার দাবি, সেই সময় তার চোখে চশমা ছিল না, চারপাশে লাঠিচার্জ চলছিল। তাই পোস্টারে ঠিক কী ছিল, তা তিনি বুঝতে পারেননি। এমনকি এর পিছনে ষড়যন্ত্রের সম্ভাবনাও উড়িয়ে দেননি অভিনেত্রী। তবে সমাজের একাংশ তার এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। ফলে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক, সামাজিক মহলে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে।
রাখির দাবি , সাংসদ হওয়ার পর মানুষের জন্য কঙ্গনা কী কাজ করেছেন, সেই উত্তর দেশের মানুষ জানতে চান
অসমে প্রথম দফায় দুর্গতদের মধ্যে রান্না করা খাবার , জরুরি প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হচ্ছে
এই মন্তব্যের মাধ্যমে তিনি অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাউতের বক্তব্যেরও পরোক্ষে জবাব দেন
শ্রেয়া কালরা জানান মাত্র ১৩ বছর বয়সে তার এক কোজিন তাকে যৌন হেনস্থা করত
আগামী ৩০ অগস্ট থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টায় সান বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই নতুন সিজন
মুক্তি পেল সানি দেওল অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘বাটোয়ারা ১৯৪৭’এর ট্রেলার
আকাঙ্ক্ষার দাবি, তার তৃতীয় গোপন তথ্য সামনে এলে তিনি এবং তার পরিবার বড় সমস্যার মুখে পড়তে পারেন
ছেলের গায়ের রং ও চেহারা নিয়ে অপমানজনক মন্তব্য দেখে চুপ থাকেননি অভিনেত্রী মানসী সেনগুপ্ত
অভিনেত্রী ময়না বন্দ্যোপাধ্যায়ের একটি ফেসবুক পোস্টকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
ভারতীয় সঙ্গীত রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল সিজন ১৬ এর বিজয়ী হলেন ওডিশার প্রতিভাবান গায়িকা জ্যোতির্ময়ী নায়ক
‘ছবিওয়ালা’ মুক্তির পর রাহুলের শেষবারের মতো দেওয়া প্রতিক্রিয়া সামনে এসেছে, যা আবেগঘন করে তুলেছে তার অনুরাগীদের
বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুর এবং ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে ঘিরে নতুন করে শুরু হয়েছে প্রেমের জল্পনা
নিট বিতর্ক এবং ছাত্র আন্দোলনের আবহে তিনি মেলোনির একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করেন
সোনাক্ষী সিনহা প্রথম থেকেই পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে নিজের মত প্রকাশ করেন
মধ্যরাতে হাওড়া ব্রিজে বিজয় সেতুপতি-সাই পল্লবীর গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের