নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যন্তর মন্তরে সংসদ মার্চের ডাক দিয়েছিলেন জেনজি আন্দোলনকারীরা। তাদের সমর্থনে সরব হলেন গায়ক বিশাল দাদলানি। সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেন, আন্দোলনকারীদের ভাষা নিয়ে সমালোচনা করার আগে তাদের সঙ্গে কী ধরনের আচরণ করা হয়েছে, সেটাই সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত। এই মন্তব্যের মাধ্যমে তিনি অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাউতের বক্তব্যেরও পরোক্ষে জবাব দেন।

ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে বিশাল লেখেন, রাস্তায় ছাত্রছাত্রীদের মারধর করা হয়েছে, তাদের ওপর কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে, এমনকি পেলেট গানও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, এই পরিস্থিতিতে প্রতিবাদীদের ভাষা নিয়ে প্রশ্ন তোলার আগে তাদের প্রতি হওয়া আচরণের জবাব দেওয়া প্রয়োজন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, এখনও আন্দোলনকারীদের ভয় দেখানো ও হেনস্তা করা হচ্ছে।

শুধু তাই নয়, পোস্টের ক্যাপশনে বিশাল আরও দাবি করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে পরিকল্পিতভাবে পেইড স্টোরি ও ইনফ্লুয়েন্সার ক্যাম্পেন চালানো হচ্ছে। তার মতে, এমন প্রচার কেবল সংশ্লিষ্টদের অবস্থানকেই আরও দুর্বল করে তুলছে। এই মন্তব্যও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে, নতুন করে বিতর্কের জন্ম দেয়।

এর আগে কঙ্গনা রানাউত ইনস্টাগ্রাম স্টোরিতে জেনজি আন্দোলনকারীদের তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। তিনি তাদের ভিডিওকে 'অরুচিকর' বলে মন্তব্য করেন এবং 'গাটার প্রজন্ম' বলেও কটাক্ষ করেন। তার এই মন্তব্য ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই অভিযোগ করেন, তিনি আন্দোলনকারীদের ভাষা নিয়ে সরব হলেও ২০ জুলাই যন্তর মন্তরে সংসদ মার্চ চলাকালীন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে কোনও মন্তব্য করেননি।
রাখির দাবি , সাংসদ হওয়ার পর মানুষের জন্য কঙ্গনা কী কাজ করেছেন, সেই উত্তর দেশের মানুষ জানতে চান
অসমে প্রথম দফায় দুর্গতদের মধ্যে রান্না করা খাবার , জরুরি প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হচ্ছে
শ্রেয়া কালরা জানান মাত্র ১৩ বছর বয়সে তার এক কোজিন তাকে যৌন হেনস্থা করত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত পোস্টার হাতে দেখা যাওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র
আগামী ৩০ অগস্ট থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টায় সান বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই নতুন সিজন
মুক্তি পেল সানি দেওল অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘বাটোয়ারা ১৯৪৭’এর ট্রেলার
আকাঙ্ক্ষার দাবি, তার তৃতীয় গোপন তথ্য সামনে এলে তিনি এবং তার পরিবার বড় সমস্যার মুখে পড়তে পারেন
ছেলের গায়ের রং ও চেহারা নিয়ে অপমানজনক মন্তব্য দেখে চুপ থাকেননি অভিনেত্রী মানসী সেনগুপ্ত
অভিনেত্রী ময়না বন্দ্যোপাধ্যায়ের একটি ফেসবুক পোস্টকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
ভারতীয় সঙ্গীত রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল সিজন ১৬ এর বিজয়ী হলেন ওডিশার প্রতিভাবান গায়িকা জ্যোতির্ময়ী নায়ক
‘ছবিওয়ালা’ মুক্তির পর রাহুলের শেষবারের মতো দেওয়া প্রতিক্রিয়া সামনে এসেছে, যা আবেগঘন করে তুলেছে তার অনুরাগীদের
বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুর এবং ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে ঘিরে নতুন করে শুরু হয়েছে প্রেমের জল্পনা
নিট বিতর্ক এবং ছাত্র আন্দোলনের আবহে তিনি মেলোনির একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করেন
সোনাক্ষী সিনহা প্রথম থেকেই পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে নিজের মত প্রকাশ করেন
মধ্যরাতে হাওড়া ব্রিজে বিজয় সেতুপতি-সাই পল্লবীর গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের