নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - রিয়্যালিটি শো লকআপ এ অংশ নেওয়ার পর থেকেই অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রথমে তিনি জানান, স্বামী গৌরব খান্নার সঙ্গে দীর্ঘদিন আলাদা থাকছেন, তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। এরপর শোতে তার দ্বিতীয় গোপন তথ্য প্রকাশ্যে আসে। এবার আকাঙ্ক্ষার দাবি, তার তৃতীয় গোপন তথ্য সামনে এলে তিনি এবং তার পরিবার বড় সমস্যার মুখে পড়তে পারেন।

শো এর নতুন টাস্কে সঞ্চালক রীতেশ দেশমুখ প্রতিযোগীদের হাতে একে অপরের গোপন তথ্য থাকা চাবি তুলে দেন। আকাঙ্ক্ষার গোপন তথ্যের চাবি পান শ্রেয়া কালরা। তখন আকাঙ্ক্ষা তাকে অনুরোধ করে বলেন, এই তথ্য যেন প্রকাশ না করা হয়, কারণ সেটাই তার শেষ গোপন তথ্য। কিন্তু শ্রেয়া স্পষ্ট জানিয়ে দেন, সুযোগ পেলে তিনি সেই তথ্য প্রকাশ করবেন। শ্রেয়ার মতে, আকাঙ্ক্ষা ফাইনালে যাওয়ার যোগ্য নন,তাদের মধ্যে বন্ধুত্বও নেই।

এরপর আকাঙ্ক্ষা সহ প্রতিযোগীদের কাছে নিজের উদ্বেগের কথা জানান। তিনি বলেন, তৃতীয় গোপন তথ্য প্রকাশ পেলে তাকে এবং তার স্বামী গৌরব খান্নাকে সোশ্যাল মিডিয়ায় কঠোর সমালোচনার মুখে পড়তে হতে পারে। এমনকি তিনি আশঙ্কা প্রকাশ করেন, তার পরিবারও বিষয়টি মেনে নিতে পারবে না। আকাঙ্ক্ষার কথায়, এই ঘটনা তাদের পরিবারের জন্যও বড় ধাক্কা হতে পারে।

এর আগে লকআপ এ আকাঙ্ক্ষার প্রথম গোপন তথ্য ছিল, তিনি এবং গৌরব প্রায় এক বছর ধরে আলাদা থাকছেন, বিচ্ছেদের কথা ভেবেছিলেন। পরে গৌরব শোতে এসে জানান, এখনও আইনি বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়নি আকাঙ্ক্ষা এখনও তার স্ত্রী। অন্যদিকে, দ্বিতীয় গোপন তথ্য প্রকাশ্যে আসার পর আকাঙ্ক্ষা নিজেই স্বীকার করেন যে তিনি বাইসেক্সুয়াল ছিলেন, বিয়ের আগে নারীদের সঙ্গেও সম্পর্কে ছিলেন। আগামী সপ্তাহে শেষ হতে চলা লকআপ এ এখন সবার নজর আকাঙ্ক্ষার তৃতীয় গোপন তথ্য আদৌ প্রকাশ্যে আসে কি না।
ছেলের গায়ের রং ও চেহারা নিয়ে অপমানজনক মন্তব্য দেখে চুপ থাকেননি অভিনেত্রী মানসী সেনগুপ্ত
অভিনেত্রী ময়না বন্দ্যোপাধ্যায়ের একটি ফেসবুক পোস্টকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
ভারতীয় সঙ্গীত রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল সিজন ১৬ এর বিজয়ী হলেন ওডিশার প্রতিভাবান গায়িকা জ্যোতির্ময়ী নায়ক
‘ছবিওয়ালা’ মুক্তির পর রাহুলের শেষবারের মতো দেওয়া প্রতিক্রিয়া সামনে এসেছে, যা আবেগঘন করে তুলেছে তার অনুরাগীদের
বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুর এবং ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে ঘিরে নতুন করে শুরু হয়েছে প্রেমের জল্পনা
নিট বিতর্ক এবং ছাত্র আন্দোলনের আবহে তিনি মেলোনির একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করেন
সোনাক্ষী সিনহা প্রথম থেকেই পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে নিজের মত প্রকাশ করেন
মধ্যরাতে হাওড়া ব্রিজে বিজয় সেতুপতি-সাই পল্লবীর গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং
বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের পরিবারে এসেছে নতুন সদস্য
২০২৫ সালে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক নিয়ে বিচ্ছেদের জল্পনা বারবার শিরোনামে আসে
শাহরুখ খানের নামে একটি ভুয়ো সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়েছিল তিনি আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন
যন্তর মন্তরে চলা ছাত্র আন্দোলনে 'ককরোচ জনতা পার্টি' কে ঘিরে অভিনেত্রী আকাঙ্ক্ষা পুরী একটি বিস্ফোরক দাবি করেছেন
বিক্ষোভে নীরব বিজেপি বিধায়ক রূপা
টিভি অভিনেত্রী সানভি তালওয়ার সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা করণ কুন্দ্রাকে নিয়ে একাধিক গুরুতর অভিযোগ করেছেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের