নিজস্ব প্রতিনিধি , মুম্বই - হাউস অ্যারেস্ট বিতর্ক অতীত। এবার নতুন করে আইনি বিপাকে এজাজ খান। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে থানায় এফআইয়ার দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাকে তান তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। মধ্যপ্রদেশের ইন্দোরের ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ কমিশনার রাজেশ দণ্ডতিয়া অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়েরের খবর নিশ্চিত করেন।
সূত্রের খবর , অভিযোগের ভিত্তিতে আইনি নোটিস পাঠানো হয়েছে এজাজকে। সেই অনুযায়ী থানায় হাজিরা দেন এজাজ। প্রায় মাসদুয়েক পুরনো ওই মামলায় তাঁর বয়ান রেকর্ড করা হয়। শুধু এজাজ খানই নন, এই ঘটনার সঙ্গে যুক্ত কমপক্ষে ৬৮টি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট খুঁজে বার করেছেন তদন্তকারীরা। যার মধ্যে ৩২টি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ইতিমধ্যেই ব্লক করে দেওয়া হয়েছে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই শিরোনামে এজাজ। কারণ, সেই সময় মাদক যোগ নিয়ে তোলপাড় বলিউড। তদন্ত শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপরই এজাজের মাদক যোগের হদিশ পাওয়া যায়। টানা দু’বছর হাজতবাস করতে হয়েছিল তাঁকে।
সম্প্রতি ‘বিগ বস’-এর ধাঁচে তৈরি এজাজের ‘হাউস অ্যারেস্ট’ রিয়ালিটি শো বিতর্কে জড়ায়। অভিযোগ, যৌনতা প্রসঙ্গে ভরপুর এই শোয়ে প্রতিযোগী জুটিদের রকমারি ‘সেক্স পজিশন’ দেখাতে হয়। শোয়ের এমন অশ্লীল কন্টেন্টের ভিডিও ছড়িয়ে পড়তেই উত্তাল সোশ্যাল মিডিয়া। বজরঙ্গী দলের তরফে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের