নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - চলতি অস্ট্রেলিয়ান ওপেনে অপ্রতিরোধ্য এরিনা সাবালেঙ্কা। টানা চতুর্থবার প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে গেলেন তিনি। চলতি মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের থেকে এক ধাপ দূরে বেলারুশ তারকা। তৃতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের দৌড়ে তিনি।
সেমিফাইনালে স্ট্রেট সেটে ৬-২, ৬-৩ ব্যবধানে উড়িয়ে দিলেন দ্বাদশ বাছাই ইউক্রেনের এলিনা সোয়াইতোলিনাকে। কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের ইগা শিয়নটেককে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছিলেন সোয়াইতোলিনা। তাই সকলেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় ছিলেন। তবে সেসব কিছুই হল না। ম্যাচের শুরু থেকেই দাপটে ছিলেন বেলারুশের খেলোয়াড়। ৬৯ শতাংশ প্রথম সার্ভিস থেকে পয়েন্ট তুলেছেন সাবালেঙ্কা। তাঁর দ্বিতীয় সার্ভিসে পয়েন্ট এসেছে ৭১ শতাংশ। সেখানেই পিছিয়ে পড়েছেন সোয়াইতোলিনা।
চলতি অস্ট্রেলিয়ান ওপেনে একটি সেটও হারেননি সাবালেঙ্কা। প্রতিটি রাউন্ড স্ট্রেট সেটে জিতেছেন তিনি। ৩১ বছর বয়সী খেলোয়াড়কে এদিন সত্যিই ফিকে লেগেছে ২৭ বছর বয়সী সাবালেঙ্কার কাছে। প্রতিটি ম্যাচে বুঝিয়ে দিচ্ছেন তৃতীয়বার এই খেতাব জয়ের দৌড়ে কতটা এগিয়ে তিনি।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের