6a34fb889d14e_WhatsApp Image 2026-06-19 at 01.19.05
জুন ১৯, ২০২৬ দুপুর ০১:৪৯ IST

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা , বিমানবন্দরে বাজ পড়ে জখম দুই কর্মী

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বর্ষার প্রথম দফার জোরাল দাপটেই কার্যত বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, সঙ্গে ঘনঘন বজ্রপাত। জলমগ্ন শহরের একাধিক এলাকা, ব্যাহত জনজীবন। এরই মধ্যে কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে জখম হয়েছেন দুই কর্মী। পরিস্থিতি খতিয়ে দেখতে জলমগ্ন শহরে নেমেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া টানা বৃষ্টি শুক্রবার সকালেও অব্যাহত থাকে। কালো মেঘে ঢেকে যায় আকাশ, সঙ্গে শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণ। তার জেরে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে এবং স্বাভাবিক জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়। সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটে কলকাতা বিমানবন্দরে। শুক্রবার সকালে একটি বিমানে লাগেজ তোলার কাজ চলাকালীন আচমকা বাজ পড়ে আহত হন দুই কর্মী। দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে, টানা বৃষ্টিতে সল্টলেক সেক্টর ফাইভের কলেজ মোড়, উইপ্রো মোড়-সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। হাঁটু সমান জল পেরিয়ে অফিসমুখো মানুষকে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলও ধীরগতির। পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার সকাল থেকেই মাঠে নামেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। তিনি শহরের বিভিন্ন জলমগ্ন এলাকা এবং চিড়িয়াখানার পরিস্থিতি পরিদর্শন করেন।

দ্রুত জল নিষ্কাশন এবং নাগরিক দুর্ভোগ কমাতে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেন। পাশাপাশি, নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য কলকাতা পুরসভার পক্ষ থেকে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। ফলে প্রশাসনের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জল জমার সমস্যা দ্রুত দূর করা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

আরও পড়ুন

পুজোর আগেই সরকারি কর্মীদের বড় উপহার , ৩৮% ডিএ ঘোষণা রাজ্যের
আগস্ট ০৪, ২০২৬

সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য

আসমান থেকে আকাশে, রংধনু থেকে রামধনু ,পাঠ্যক্রমে বড় বদলের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
আগস্ট ০৪, ২০২৬

তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর

বইয়ের রয়্যালটিও পাইনি , আর্থিক চাপের অভিযোগ তুলে বিজেপিকে নিশানা মমতার
আগস্ট ০৪, ২০২৬

ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার

শুভেন্দুর সঙ্গে দেখা করতে চাই , টালা ব্রিজে ল্যাম্পপোস্টের মাথায় দাঁড়িয়ে আজব দাবি যুবকের
আগস্ট ০৪, ২০২৬

প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে

সুমিত রায়কে ঘিরে সিআইডির জাল, নিউ আলিপুরের বাড়িতে হাজির তদন্তকারী দল
আগস্ট ০৪, ২০২৬

নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি

ক্ষমতায় এসে প্রতিশ্রুতি ভুলেছে বিজেপি , নেতাজি প্রসঙ্গে তোপ মমতার
আগস্ট ০৪, ২০২৬

নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী

দেশ আগে রাজনীতি পরে , NCPI বৈঠক নিয়ে মুখ খুললেন অগ্নিমিত্রা পাল
আগস্ট ০৪, ২০২৬

NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল

ভবানীপুর নির্বাচনী মামলায় বিলম্ব , নথি না মেলায় ক্ষুব্ধ হাইকোর্ট
আগস্ট ০৪, ২০২৬

হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির

শ্যামবাজারের বদলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র , মেট্রো স্টেশনের নাম বদলের বড় প্রস্তাব অগ্নিমিত্রা পালের
আগস্ট ০৪, ২০২৬

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের

শুভেন্দুর বাড়িতেও ছিল হামলার ছক! হামিমকে জেরা করে মিলছে একের পর এক বিস্ফোরক তথ্য
আগস্ট ০৪, ২০২৬

হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা

আংশিক স্বস্তি সুমিত রায়ের , ডেবরা মামলায় আগাম জামিন অভিষেকের আপ্ত সহায়কের
আগস্ট ০৩, ২০২৬

এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন

চার মাসেই মোহভঙ্গ , তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু
আগস্ট ০৩, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার ব্যবসায়ী , ৫ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি
আগস্ট ০৩, ২০২৬

আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের