69d63bf625126_Gallery_20260408_1775646514
এপ্রিল ০৮, ২০২৬ বিকাল ০৫:৪০ IST

তামিমের হাত ধরে বিসিবিতে নতুন অধ্যায় , অভিনন্দন জানিয়ে বন্ধুত্বের হাত বাড়াল ভারত

নিজস্ব প্রতিনিধি , ঢাকা - মাঠের লড়াই ছাপিয়ে বাংলাদেশ ক্রিকেটের অন্দরমহলে এখন পরিবর্তনের হাওয়া। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন প্যানেল ভেঙে দেওয়ার পর BCB-এর দায়িত্বে বসেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ওপার বাংলার এই রদবদলকে ইতিবাচকভাবে গ্রহণ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। খোদ বোর্ড সহ-সভাপতি রাজীব শুক্লার পক্ষ থেকে আসা অভিনন্দন বার্তা দুই দেশের ক্রিকেটীয় শীতল সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

BCB-এর সাম্প্রতিক ঘটনাক্রম যেন কোনো রোমাঞ্চকর উপন্যাসের চেয়ে কম নয়। ২০২৫ সালে ফারুক আহমেদ বিদায় নেওয়ার পর বুলবুল দায়িত্ব পেলেও মাত্র ছয় মাসেই তাঁর বিদায়ঘণ্টা বাজল। জাতীয় ক্রীড়া পরিষদ (NSC) জানিয়েছে, নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, নির্বাচনে সরাসরি সরকারি হস্তক্ষেপ ছিল। এছাড়া ই-ভোটিং প্রক্রিয়ায় ব্যাপক কারচুপি, বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অকাট্য প্রমাণ মেলায় ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। এমন ডামাডোলে ৩ মাসের জন্য ১১ সদস্যের অন্তর্বর্তীকালীন প্যানেলের ভার সঁপে দেওয়া হয়েছে তামিমের কাঁধে।

ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় রসায়ন বেশ তিক্ত ছিল। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়া,  IPL থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার মতো কড়া সিদ্ধান্তের কারণে দুই দেশের ক্রিকেটীয় কূটনীতিতে স্থবিরতা দেখা দেয়। এমনকি ভেন্যু পরিবর্তনের দাবি ICC নাকচ করার পর বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধিরা মাঠেই নামেননি। তবে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক মেরামতের ইঙ্গিত দিয়েছিলেন। সেই পথেই রাজীব শুক্লার সামাজিক মাধ্যমের পোস্টটি বড় অনুঘটক হতে পারে।

এক্স হ্যান্ডেলে রাজীব শুক্লা লিখেছেন, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একদা ক্রিকেটার হিসেবে তার এই নেতৃত্ব দেশে ও আন্তর্জাতিক স্তরে ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে'। উল্লেখ্য, তামিম ইকবাল বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। তার ক্রিকেটীয় প্রজ্ঞা , মাঠের দক্ষতা এবার BCB-এর প্রশাসনিক জটিলতা কাটাতে কতটা কার্যকর হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।

আরও পড়ুন

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

কলম্বোয় কুলদীপের জায়গা নিয়ে প্রশ্ন! দ্বিতীয় টেস্টের আগে বড় ইঙ্গিত বোলিং কোচের
আগস্ট ২২, ২০২৬

১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান

ডার্বির আগে হাতে মাত্র একদিন! বিমান সমস্যায় বিপাকে মোহনবাগান
আগস্ট ২১, ২০২৬

বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়

নর্থইস্টকে হারিয়ে শেষ লড়াইয়ে সবুজ-মেরুন! যুবভারতীর মেগা ডার্বিতে থাকছেন মুখ্যমন্ত্রী
আগস্ট ২১, ২০২৬

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী

যুবভারতীতে ব্রাজিল ম্যাচ বয়কট করুন! কোটি কোটি টাকা খরচ নিয়ে বিস্ফোরক বাইচুং
আগস্ট ২১, ২০২৬

৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের

অক্টোবরে কলকাতায় ফুটবল-উৎসব! ব্রাজিলের পর আসতে পারে বিশ্বকাপ কাঁপানো কেপ ভার্দে
আগস্ট ২১, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর

হার্দিককে নিয়ে ৪ দলের টানাটানি! কেকেআর-এর স্বপ্নভঙ্গ করে বড় বার্তা মুম্বইয়ের
আগস্ট ২০, ২০২৬

দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা

বাবাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন, ফিরেই গোল মেসির! আবেগে জড়িয়ে ধরলেন সতীর্থদের
আগস্ট ২০, ২০২৬

ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের