নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে একজোট হয়ে আইনি পদক্ষেপ নিয়েছে সেলেব মহল। নড়েচড়ে বসেছেন স্ত্রী প্রিয়াঙ্কাও। শনিবার তালসারিতে অভিযোগ জানিয়েছেন অভিনেতার স্ত্রী। কিভাবে চোখের নিমেষে প্রাণ চলে গেল রাহুলের তা নিয়ে ধোঁয়াশা কাটছেনা। এমন আবহে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতির ডাক দিয়েছে আর্টিস্ট ফোরাম। এবার প্রকাশ্যে এল ঠিক কাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা।
সূত্রের খবর , মোট ৫ জনের বিরুদ্ধে তালসারির মেরিন থানায় অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার অভিযোগের নিশানায় অন্যতম ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার প্রাইভেট লিমিটেডের প্রধান লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। এছাড়াও 'ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী, প্রোডাকশন ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী।
লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন ধারাবাহিকে কোনো জলের চিত্রনাট্য ছিল না। তবুও জলে কেন নামা হল তিনি জানেন না। এরপরই তাকে নিশানা করে এখনও বইছে কটাক্ষের ঝড়। এরই মাঝে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলে স্বামীর মৃত্যুর সঠিক তদন্ত চাইছেন প্রিয়াঙ্কা। তার অভিযোগ , ঘটনার দায় এড়াতে ইচ্ছাকৃত মিথ্যে বয়ান দিচ্ছে প্রোডাকশন। পুলিশের হাতে আসা ফুটেজের সঙ্গে ইউনিটের বয়ানে সত্যিই অসঙ্গতি ধরা পড়েছে।
অভিযোগপত্রে প্রিয়াঙ্কা জানিয়েছেন, ধারাবাহিকের শুটিংয়ের সময় তারকদের সামনেই রাহুলের মৃত্যু হয়েছে।সমুদ্রে শুটিংয়ের কোনও অনুমতি নেওয়া হয়নি বলে জানায় ওড়িশা পুলিশ।প্রয়োজনীয় নিরাপত্তাবিধিও মানা হয়নি। এমনকি যে জায়গাটিতে শুটিং চলছিল সেখানে চোরাবালি ও জোয়ারের ফলে বিপদের আশঙ্কা ছিল। প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত সকলে জানা সত্ত্বেও নিরাপত্তা ছাড়া শুটিং পরিচালনা করা হয়েছে বলে অভিযোগ প্রিয়াঙ্কার।
উল্লেখ্য , তিন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় দ্বন্দবিধির ১০৬(১) অর্থাৎ অনিচ্ছাকৃত খুন , ৩(৫) অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র ও ২৪০ অর্থাৎ অপরাধ সংগঠিত হয়েছে জেনেও ইচ্ছাকৃত মিথ্যা তথ্য দেওয়া। পুলিশের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন প্রিয়াঙ্কা-প্রসেনজিৎ-যিশুরা। প্রায় তিন ঘন্টা মত আলোচনা চলে দুই পক্ষের। ওড়িশা পুলিশের বালেশ্বর জেলার অ্যাডিশনাল এসপি দেবজ্যোতি দাস খুব শীঘ্রই তদন্ত প্রক্রিয়া শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন।
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের