নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ মঞ্চে ব্রিগেডে হাজির হলেন টলিউড সুপারস্টার জিৎ। দীর্ঘ কেরিয়ারে রাজনীতি থেকে দূরত্ব বজায় রেখেছেন এই অভিনেতা। তবে হঠাৎ এমন অনুষ্ঠানে তাকে দেখে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, শুধুই সৌজন্য নাকি এর পিছনে রয়েছে নতুন কোনও রাজনৈতিক সমীকরণ? বিশেষ করে বিজেপির প্রথম সরকার গঠনের দিনে তাঁর উপস্থিতি সবার কৌতূহল আরও বাড়িয়েছে।

পঁচিশে বৈশাখের সকালে ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানে সাদা পাঞ্জাবি পরে নিরাপত্তার সঙ্গে প্রবেশ করতে দেখা যায় জিৎকে। বাংলার বিনোদন জগতের বহু পরিচিত মুখ ইতিমধ্যেই নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন। তবে বরাবর রাজনৈতিক বিতর্ক এড়িয়ে চলা এই অভিনেতার উপস্থিতি স্বাভাবিকভাবেই আলাদা গুরুত্ব পেয়েছে।

টলিউডে নানা বিতর্ক, সংগঠনগত টানাপোড়েন কিংবা শিল্পীদের সংঘাতের সময়েও খুব কম ক্ষেত্রেই প্রকাশ্যে মত দিতেন জিৎ। সেই কারণেই আচমকা রাজনৈতিক মঞ্চে তাঁর উপস্থিতি নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে অভিনয়ের পাশাপাশি অন্য কোনও ভূমিকাতেও দেখা যেতে পারে তাঁকে।

অভিনয় জগত থেকে রাজনীতিতে যোগ দেওয়ার নজির বাংলায় নতুন নয়। এর আগে দেব, সোহম চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ সহ একাধিক তারকা রাজনৈতিক ময়দানে যোগ দিয়েছেন। সাম্প্রতিক পরিবর্তনের আবহে বিজেপি সমর্থক শিল্পীদের মধ্যেও বাড়ছে উচ্ছ্বাস। সেই পরিস্থিতিতে জিতের এই উপস্থিতি আগামী দিনে কোনও বড় ইঙ্গিত নিয়ে আসছে? তা নিয়েই এখন জোর আলোচনা চলছে টলিপাড়ায়।
ভিড়ের মধ্যে রাঘবকে শেহনাজের হাত ধরে তাকে নিরাপদে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে দেখা যায়
প্রিয় দলকে ঘিরে অভিনেত্রীর নতুন পোস্ট
মঙ্গলবার রাতে মুম্বইয়ের বান্দ্রায় একেবারেই অন্য মেজাজে দেখা গেল অভিনেত্রী
বাংলা গানের জগতের পরিচিত নাম অন্বেষা দত্তগুপ্ত।
টলিউডের জনপ্রিয় দম্পতি শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন।
দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
গত বছর মে মাস থেকে মুম্বইয়ে থাকছেন অভিনেত্রী মিশমি দাস
এক সাক্ষাৎকারে আমির খান স্পষ্ট জানান , গৌরি হিন্দু নন
বিতর্কিত মন্তব্য ঘিরে সমাজমাধ্যমে তীব্র সমালোচনা
প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই যুবক
তসলিমার ফিরে আসায় আবেগপ্রবণ বার্তা দিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়
নিট পরীক্ষার অনিয়মের প্রতিবাদে অনড় সোনম ওয়াংচুক
উত্তরপ্রদেশের রাজ্যপালের বক্তব্য ঘিরে নতুন করে শুরু মতবিরোধ
বন্ধুর পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ অনুজ সচদেবার
পোশাক নিয়ে মন্তব্যে সীমা মানার বার্তা অভিনেত্রীর
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...