নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এরাও মানুষ ছবির প্রথম দিন থেকেই কিছু না কিছু বিতর্ক সামনে এসেছে। জিতু কামালকে নিয়ে গতকাল থেকেই চর্চা টলিপাড়ায়। শুটিং সেট থি থেকে বেরিয়ে যাওয়া-সহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। এবার সেই বিষয়ে কড়া পদক্ষেপ নিলেন অভিনেতা।
ছবির শ্যুটিংয়ের প্রথমদিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। এরপর মঙ্গলবার বিতর্কে জর্জরিত হয়ে যাওয়ার মত অবস্থা। জিতুর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি নাকি প্রথম দিন থেকেই স্পট বয় থেকে ফ্লোরের অনেকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। শুধু তাই নয়, তিনি জানিয়েছে, ১০ ঘণ্টার বেশি শুটিং করতে পারবেন না। আর যদি করেন এক ঘণ্টার জন্য নাকি দেড় লাখ টাকা পারিশ্রমিক নেবেন। শুটিং শুরুর কথা বললে অভিনেতা পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে বলেন। তারপরই নাকি তিনি বেরিয়ে যান। এরপরই নির্মাতাদের তরফে ছবির চুক্তি বাতিল করে দেওয়া হয়।
নির্মাতাদের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিলেন জিতু কামাল। তিনি বলেন , নির্মাতাদের বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। এই মামলা লড়বেন আইনজীবী অয়ন চক্রবর্তী। গোটা ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিজেই তুলে ধরেন জিতু। নির্মাতাদের তরফে তাকে পাল্টা হেনস্থা করার অভিযোগ তোলেন অভিনেতা। এবার দেখার বিষয় আদৌ সেই জল কতদূর গড়ায়।
উল্লেখ্য , ছবির প্রযোজক-পরিচালক সাঁইপ্রকাশ লাহিড়ি জানিয়েছিলেন ১৫ ও ১৬ মার্চ শুটিংয়ের তারিখ দিয়েও কথা রাখেননি অভিনেতা। এরপর বডি ডাবল দিয়ে কাজ করানোর কথা থাকলে সবটা পরিচালক সব পারিশ্রমিক মিটিয়ে দেন। তবে অভিনেতার ভাগ করে নেওয়া ভিডিওতে শোনা যাচ্ছে , "প্রকাশবাবুকে আমার কাছে এমনিতেই ক্ষমা চাইতে হত। আর এই অপমানের জন্য তাঁকে টেকনিশিয়ানদের সামনে ক্ষমা চাইতে হবে। কারণ, তিনি সবার সামনে অপমান করেছেন। আমরাও অভিযোগ তুলতে পারি।"
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের