নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু – অবশেষে শান্ত হয়েছে পড়শি দেশ নেপাল। অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে বুদ্ধের দেশে। মসনদে বসেছেন সুশীলা কারকি। এবার তাঁর মন্ত্রীসভায় নিয়োগ করা হল ৩ মন্ত্রীকে। নতুন মন্ত্রীসভায় থাকবেন সর্বোচ্চ ১৫ জন। ধীরে ধীরে বাকিদের নিয়োগ করা হবে। এই বিষয়ে জানিয়েছেন প্রধানমন্ত্রী সুশীলা কারকির একজন সহযোগী।
সূত্রের খবর, অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রীর দায়িত্বে প্রাক্তন অর্থসচিব রমেশ্বর খনাল, স্বরাষ্ট্রমন্ত্রী পদে আইনজীবী ওম প্রকাশ আর্যাল এবং নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রাক্তন নির্বাহী পরিচালক কুলমান ঘিসিংকে জ্বালানি ও সেচমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। ঘিসিংয়ের কাঁধে দেওয়া হয়েছে অতিরিক্ত আরও দুটি মন্ত্রণালয় অর্থাৎ, পদ্ম কাঠামো ও পরিবহন এবং নগর উন্নয়নের দায়িত্ব।
সুশীলা কারকির একজন সহযোগী জানিয়েছেন, “পরিস্থিতি স্বাভাবিক করা, ব্যবসায়িক মহল সহ বিভিন্ন পক্ষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং জনগণকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্যই প্রথমে অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগের ওপর চাপ ছিল। তাই সততা ও দক্ষতায় প্রমাণিত ব্যক্তিদেরই বেছে নেওয়া হয়েছে।“
উল্লেখ্য, অগ্নিগর্ভ নেপালের দায়িত্বে তুলে দেওয়া হয়েছে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকির কাঁধে। দ্বন্দ্ব মিটিয়ে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ওপরেই আস্থা রেখেছে ‘জেন জি’। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে ইতিহাস গড়েছিলেন সুশীলা কারকি। এবার প্রথম মহিলা হিসেবে নেপালের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে ইতিহাসের পাতায় নাম তুলেছেন তিনি।
বিতর্কিত জলসীমায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যদের বচসা থেকে ধস্তাধস্তি, একে অপরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ দুই দেশের
বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাতের অভিযোগ, ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিল্লির
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের জেরে ভয়াবহ পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা
স্টারমারের বিদায়ের পর দায়িত্বে অ্যান্ডি বার্নহ্যাম, রাজনৈতিক অস্থিরতা নিয়ে ফের প্রশ্ন উঠছে ব্রিটেনে
পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি ঘিরে উদ্বেগ, ভারতীয়দের জন্য জারি বিশেষ সতর্কতা
সমুদ্রে ভেসে কাটল কয়েক দিন, উদ্ধার অভিযান জারি রেখেছে প্রশাসন
হাসপাতালের গাফিলতিতে HIV বিস্ফোরণ! ৭৮ শিশুসহ আক্রান্ত অন্তত ২০০, চাঞ্চল্য পাকিস্তানে
ট্রাম্প পরিবারের বিরুদ্ধেও হুমকির সুর! তেহরানের রাস্তায় নতুন পোস্টার ঘিরে বিতর্ক
স্বাধীনতার দাবিতে নতুন করে সশস্ত্র তৎপরতা, মাস্তুংয়ে বিস্ফোরণ ও সংঘর্ষে বাড়ল হতাহতের সংখ্যা
৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, উপকূলীয় এলাকায় জারি সুনামি সতর্কতা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাকতে পারে বলে আশঙ্কা
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন ইসলামাবাদের
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের
পাকিস্তান থেকে 'স্বাধীনতা ঘোষণা' বালোচিস্তানের! নতুন দাবিতে বাড়ছে জল্পনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের