6a5769d636f30_g4
জুলাই ১৫, ২০২৬ বিকাল ০৫:১৭ IST

ট্রেনে টিকিটের ঝক্কি অতীত , এবার সড়কপথে কলকাতা থেকেই মিলবে সরাসরি চেন্নাই এক্সপ্রেস

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দূরপাল্লার যাত্রীদের জন্য সুখবর। কলকাতা থেকে বেঙ্গালুরু ও চেন্নাইয়ের উদ্দ্যেশে নতুন দূরপাল্লার বাস পরিষেবা চালু হতে চলেছে। এই পরিষেবা চালু হলে পশ্চিমবঙ্গ থেকে দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু শহরগুলি তে সড়কপথে যাতায়ত আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর , যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই এই নতুন বাস পরিষেবার উদ্যোগ নেয় বেসরকারি বাস সংস্থা শ্যামলী। বাসে আরামদায়ক আসন, আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপদ যাত্রার ব্যবস্থা থাকবে। কলকাতা থেকে দিল্লি যেতে ভাড়া লাগবে ২৫০০ - ৩০০০ টাকা, সময় লাগবে প্রায় ২৮ ঘন্টা। কলকাতা থেকে বেঙ্গালুরু যেতে ভাড়া ৪৫০০ - ৫০০০ টাকা, সময় লাগবে ৩৫ ঘন্টা। কলকাতা থেকে চেন্নাই যেতে ভাড়া ৪৭০০ টাকা, সময় লাগবে ২৪ ঘন্টা। কর্মসূত্রে,পড়াশোনাসূত্রে যাতায়াতকরী যাত্রীদের জন্য এই পরিষেবা বিশেষভাবে উপযোগী হবে।

বুধবার সরাসরি পুরী যাওয়ার বাস পরিষেবাও চালু করছে বেসরকারি বাস সংস্থা শ্যামলী। করুনাময়ী বাস টার্মিনাসে এই পুরী যাওয়ার বাস পরিষেবা উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ পরিবহন মন্ত্রী অর্জুন সিং, বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের