নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষাব্যবস্থায় আসতে চলেছে বড় পরিবর্তন। জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে আমূল বদলের ঘোষণা করলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। বিকাশ ভবনে সাংবাদিক বৈঠকে তিনি জানান, ২০২৮ সালের শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে নতুন সিলেবাস। যার লক্ষ্য হবে আধুনিক, দক্ষতা-ভিত্তিক ও কর্মমুখী শিক্ষা।
বৃহস্পতিবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী জানান, আপাতত বর্তমান পাঠ্যসূচিতে সীমিত পরিমার্জনের কাজ চললেও আগামী ২ বছরের মধ্যে সম্পূর্ণ নতুন পাঠ্যক্রম চালুর প্রস্তুতি শুরু হয়েছে। জাতীয় শিক্ষানীতির নির্দেশিকা অনুসরণ করে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বই, সিলেবাস এবং মূল্যায়ন পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনা হবে। নতুন পাঠ্যক্রম তৈরির দায়িত্ব থাকবে সিলেবাস কমিটির ওপর। তাদের সুপারিশ অনুযায়ী কোন অধ্যায় যুক্ত বা বাদ দেওয়া হবে, তা চূড়ান্ত করা হবে।
মন্ত্রী আরও জানান, নতুন শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য হবে পড়ুয়াদের বাস্তব জীবনের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের উপযোগী শিক্ষা এবং অপ্রয়োজনীয় পাঠ্যভার কমানো। একইসঙ্গে পরীক্ষা পদ্ধতিতেও পরিবর্তন এনে ধাপে ধাপে সেমিস্টার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষা পরিকাঠামো ও স্থানীয় প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় শিক্ষানীতির কাঠামো বাস্তবায়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
নিট ফল কারচুপি মামলায় কড়া হাই কোর্ট! অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
আদালতের বেঁধে দেওয়া সীমার বাইরে জমায়েতের অভিযোগ
জইশ নিশানায় শুভেন্দু-মোদী! হামিদ কাণ্ডে বড় সতর্কবার্তা শিশিরের
ভোটার তালিকা থেকে নাম মুছলেও খাদ্যসুবিধা আটকানো যাবে না
বীরভূমের পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বাজেয়াপ্ত সম্পত্তির তালিকা প্রকাশ মুখ্যমন্ত্রীর
শুধু তাঁকে নয়, আরও কয়েকজন ভিআইপিও ছিলেন টার্গেটে, জাতীয় নিরাপত্তার কারণে বিস্তারিত বলতে নারাজ মুখ্যমন্ত্রী
কালীঘাট তৃণমূলকে ভবিষ্যতের জন্য সতর্ক করল হাইকোর্ট
শনিবার রবীন্দ্রসদনের এক অনুষ্ঠানে যোগ দেবেন তাসলিমা নাসরিন
আগামী সপ্তাহের শুরুতে বদলাবে রাজ্যের আবহাওয়া
সব্যসাচী দত্তকে ঘিরে তদন্তে জোরদার তৎপরতা
নিউটাউনে চালু হল নতুন NIA থানা
বিশ্ববাংলার লোগো বাদ দেওয়ার সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর
খুব শিগগিরই গেরুয়া রঙের নতুন ফলক দেখা যাবে
রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে তাও জানতে চেয়েছে হাইকোর্ট
মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৬ আগস্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের