নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিপাড়া। প্রভাব পড়েছে আরও একাধিক মহলে। গাফিলতির প্রশ্ন তুলে সরব হয়েছেন অনেকেই। আর্টিস্ট ফোরামের তরফে রাহুলের মৃত্যুতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। শুধু তাই নয় , বৃহস্পতিবার আর্টিস্ট ফোরামের অনেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এই নিয়ে জরুরি বৈঠক করেছেন। এরপরই রাহুলের মৃত্যুতে FIR দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে আর্টিস্ট ফোরাম।
শুক্রবার রাতে আর্টিস্ট ফোরামের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে লেখা হয়েছে, 'গত ২৯ শে মার্চ ২০২৬ 'ভোলে বাবা পার করেগা' নামক ধারাবাহিকের শুটিং চলার সময় আমাদের সকলের বন্ধু ও আর্টিস্ট ফোরামের সদস্য রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘটে। এমতাবস্থায় আমরা WBMPAF এর পক্ষ থেকে আইনি পরামর্শ নিয়ে সঠিক কী ঘটনা ঘটেছে তা জানতে চেয়ে ম্যাজিক মোমেন্টস পিকচার্সকে একটি চিঠি দিই ১ লা এপ্রিল। তার উত্তর ২ রা এপ্রিল পেয়েছি। যাতে আমরা সন্তুষ্ট নই। আপনাদের অবগতির জানাই এরপর থেকেই সোশ্যাল মিডিয়াতে নানান মতামত প্রকাশিত হতে থাকে। এমতাবস্থায় আমরা ফের আইনি পরামর্শ নিয়ে আগামীকাল দুপুরবেলা WBMPAF অফিসের সংশ্লিষ্ট থানায় FIR অভিযোগ জানাতে চলেছি। রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবিত চাই।"
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছেন , "এটা বুঝতেও আমাদের অনেক সময় লেগেছে যে রাহুল আমাদের মধ্যে নেই। প্রায় ২-৩ দিন আমরা এটা বিশ্বাস করতে পারিনি। সবকিছুর একটা প্রক্রিয়া থাকে। আমরা প্রথমে প্রযোজনা সংস্থাকে চিঠি দিয়েছিলাম। তারা কোনো উত্তর দিতে পারেনি। তাই আমরা আইনি পথে হাঁটছি। রাহুলের মৃত্যু নিয়ে আমরা তদন্ত চাই। সত্যিটা আমাদের জানতেই হবে। রাহুলের মৃত্যু স্বাভাবিক নয়। আইন এমন একটা জিনিস যেখানে অনেক বাধা আছে। সেই প্রক্রিয়াগুলোকে মেনে সঠিকভাবে তদন্তে নামতেই আমরা একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। যে চলে গেল সেতো আর ফিরবে না। তবে ছেলেটা অন্তত যেন বড় হয়ে সবটা জানতে পারে।"
শনিবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিলে নামবেন আর্টিস্ট ফোরামের সদস্যরা। জাস্টিস ফর রাহুল স্লোগান উঠবে রাস্তায়। সাধারণ মানুষকেও পথে নামার ডাক দেওয়া হয়েছে। শুক্রবার রাতে প্রসেনজিতের বাড়িতে ওই বৈঠকে উপস্থিত ছিলেন আবির চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ভরত কল, দিগন্ত বাগচী, পায়েল দে সহ আরও অনেকেই।
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের